মঙ্গলবার, 5 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম দিলো জবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

প্রতিবেদক
আহমেদ জুবায়ের, জবি প্রতিনিধি
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ - ২:৫৭ অপরাহ্ন

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প পরিচালককে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়ে ও আগামীকালের কর্মসূচি ঘোষণা করে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় আন্দোলনরত শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকে।

 

আন্দোলনের সংগঠক একেএম রাকিব বলেন,আমরা আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন করবো, প্রয়োজনে যদি অনশন করতে হয় তাহলে তাও করবো। আগে আমাদের বাঁচতে দেন তারপর পড়াশোনা করবো। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরে দাবিতে আমরা দল মত নির্বিশেষে একসঙ্গে থাকবো।

 

আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের  তিন দফা দাবির প্রেক্ষিতে অবিলম্বে দূর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টর কে পদত্যাগ করতে হবে। প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ আলী আহমেদকে পদত্যাগ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হলো। উনি যদি আমাদের আল্টিমেটাম মেনে না নেয়, কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে শিক্ষার্থীরা এর দায়ভার নিবে না। আমাদের তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা পিছু হটবো না  , যদি প্রয়োজন হয় জুলাই আন্দোলনের মত আমরা আবারও  বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত।

 

আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে সোহান বলেন,  শিক্ষার্থীদের মাঝে তিন দফার সচেতনতার লক্ষ্যে আগামীকাল প্রতি বিভাগের ক্লাসে ক্লাসে জনসংযোগ কর্মসূচি।  সবাইকে যার যার অবস্থান থেকে তিন দফার পক্ষে একাত্মতা প্রকাশের আহবান রইলো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির ইইই বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ৪ শিক্ষার্থী হাসপাতালে

যশোরে ধর্ষণের অভিযোগে নাজনীন নাহার তিশার সংবাদ সম্মেলনে বাঁধনের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতা দাবি

আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ

পুঠিয়ার বিড়ালদহ মাজারে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

বশেফমুবিপ্রবির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলেন ছাত্রশিবির

নেত্রকোণা ছাত্রলীগের ১০ নেতাকর্মী কারাগারে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

জাবিপ্রবি’তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভাষা আন্দোলনের আলোচিত ও স্মৃতিময় স্থান ময়মনসিংহের বিপিন পার্ক নামফলক স্থাপনের দাবি