বৃহস্পতিবার, 27 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নির্বাচন জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:২১ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। প্রণীত রোডম্যাপ অনুযায়ী, নির্বাচনের ভোটগ্রহণ জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ মার্চের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে পরামর্শ ও মতামত প্রদান করবেন। পরবর্তীতে ১৩ এপ্রিল রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ করা হবে।
এরপর ধারাবাহিকভাবে ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ, এরপর ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ১৫ মে মনোনয়নপত্র বিতরণ, যার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ মে।
এরপর ২০ মে মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই করা হবে। ২২ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ মে। সবশেষে নির্বাচনের ভোটগ্রহণ জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাকসু বিধিমালার খসড়া অনলাইনে প্রকাশের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। নির্বাচন পরিচালনার জন্য গঠিতব্য কমিশন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে।
নির্বাচনের ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ জানতে চাইলে রাকসুর কোষাধ্যক্ষ ড. মো. সেতাউর রহমান বলেন, “আসলে নির্দিষ্ট তারিখ এখনই বলা সম্ভব নয়, কারণ সেটি নির্বাচন কমিশনের অনুমোদনের পর চূড়ান্ত হবে। তবে এটি নিশ্চিত যে নির্বাচন জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল আয়োজন সম্পন্ন হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ সকল স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করছি।” 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দিরাইয়ে সাংবাদিক আক্তার সাদিকের বাড়িতে হামলা: চাও মিয়া ও আজাদের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ

ডিআইইউ’র বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. তানিয়া মান্নান

রাবিতে ভবন-হলসমূহের নাম পরিবর্তন ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ

ইবি রোভার স্কাউটের নতুন সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম

পুলিশী হয়রানি ও মিথ্যা মামলায় দাবি করে সাংবাদিক নাদিমের ময়মনসিংহ সংবাদ সম্মেলন

যবিপ্রবিতে আওয়ামীপন্থিদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণের দাবি

পোরশার সারাইগাছি মোড়ে হিরোইন সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

দিরাইয়ে প্রকাশ্যে মাদকের বিস্তার, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন

নড়াইলে হিন্দু বৃদ্ধা শুভা রাণী বিশ্বাস’র জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুর থানায়  অভিযোগ 

উদ্বোধন হলো আরএমপি কালচারাল ক্লাব