সোমবার, 19 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পলাশবাড়ী পৌরসভায় উন্নয়নের নামে অপরিকল্পিত ড্রেনেজ নির্মাণ, পানি প্রবাহে বিঘ্ন

প্রতিবেদক
Md Ashrafuzzaman
সোমবার, ১৯ মে ২০২৫ - ৫:৪৩ অপরাহ্ন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় অপরিকল্পিত ও অব্যবস্থাপনা ড্রেনেজ এর কারণে একটু বৃষ্টি হলে পৌর শহরের বিভিন্ন এলাকায় পানি জমে গিয়ে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করেছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ জনগণ।
১৯ মে (সোমবার) সরেজমিনে ঘুরে দেখা যায়, গাইবান্ধা রোড, উপজেলা রোড,বেলেরঘাট রোড ও কালীবাড়ি বাজার রোডে অপরিকল্পিত ড্রেনেজ নির্মাণ, যে কারণে ড্রেনেজ দিয়ে কোন প্রকার পানি প্রবাহ হয় না। ফলে শত শত বাসাবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে, এবং আকস্মিকভাবে পানি প্রবেশ করায় অনেকের ঘরের মালামাল ও আসবাবপত্র নষ্ট হয়ে আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার প্রধান ওয়ার্ডগুলোর মধ্যে১,২ ৪,৫,ও ৬ নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। পৌর শহরের কেন্দ্রস্থলে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়, এবং শহরের খাল ও ড্রেনগুলো অপরিকল্পিতভাবে ভরাট করার ফলে পানি নিষ্কাশন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় স্বেচ্ছাসেবী পৌর বাসিন্দা জাকারিয়া মাসুদ জলিল জানান, পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পৌরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদিও শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পৌরসভার বাসিন্দা মইন উদ্দিন বলেন, নিম্নমানের ড্রেনেজ ব্যবস্থা ও অপরিকল্পিত নগরায়নের ফলে সবসময় জলাবদ্ধতার সমস্যা হয়।
ব্যবসায়ী ছামছুল সরকার জানান, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় পানি দোকানে প্রবেশ করে মালামাল নষ্ট করেছে। এ রকম প্রায়ই ঘটে, কিন্তু কেউ দেখে না।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার বলেন, “টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়েছে। ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে, এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে চিকিৎসকের অপচিকিৎসায় পঙ্গুত্ববরণ করা ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

পবিপ্রবি ভিসির নববর্ষের কার্ডে খুশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন সম্পন্ন

ফুলবাড়ীতে তীব্র শীতেও সমলয়ে বোরো চাষের নতুন দিগন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী

ছুটির সময় ডাইনিং বন্ধ থাকায় শিক্ষাথী ও ম্যানেজারের উপর নেতিবাচক প্রভাব

বস্তি এলাকায় ডায়রিয়াজনিত পরজীবী শনাক্ত করলেন বাকৃবির গবেষকরা

পাবনায় শেখ হাসিনা ট্রেন হামলা মামলা: হাই কোর্টে সব আসামি খালাস

অসহায় নাট্যকর্মীর মানবেতর জীবনযুদ্ধ: তরণী কান্ত সেনের হার না মানা সংগ্রাম।

মাভাবিপ্রবিতে গ্রীষ্মের দুপুরে প্রাণের উচ্ছ্বাস: চড়ুই বাতিতে হিসাববিজ্ঞান বিভাগের নবীনরা

পাবিপ্রবি প্রেসক্লাবের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন