বুধবার, 5 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবনায় শেখ হাসিনা ট্রেন হামলা মামলা: হাই কোর্টে সব আসামি খালাস

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ - ১:০৮ অপরাহ্ন

তিন দশক আগে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলা ও গুলির ঘটনায় জজ আদালতে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপির ৯ নেতাকর্মীসহ দণ্ডিত ৪৭ আসামির সবাইকে খালাস দিয়েছে হাই কোর্ট।

বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের বেঞ্চ বুধবার এই রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামালসহ একাধিক আইনজীবী।

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর বিএনপি সরকারের সময় শেখ হাসিনার ট্রেন মার্চের অংশ হিসেবে ঈশ্বরদী স্টেশনে পথসভা করার কথা ছিল। ট্রেনটি সেখানে পৌঁছালে তার বগি লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়া হয়, তবে তিনি প্রাণে বেঁচে যান।

পরবর্তী সময়ে ২০১৯ সালে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আপিলের পর হাই কোর্ট সবাইকে খালাস দেয়।

আসামিপক্ষের আইনজীবীরা মামলাকে ‘বিদ্বেষপূর্ণ’ ও ‘কাল্পনিক’ বলে দাবি করেন এবং রায়ের ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার,​ বিলম্বে চট্টগ্রাম ছাড়লো ট্রেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহীতে বিশাল কর্মী সম্মেলন 

আর চুপ থাকার পরিবেশ নেই: ঢাকার অচলাবস্থা নিয়ে উপদেষ্টা আসিফের ক্ষোভ

প্রজেক্ট সমৃদ্ধি: পুরোনো কাপড়ের নতুন গল্পে বদলাচ্ছে জীবনের অধ্যায়

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা ও মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

ফুলবাড়ীতে প্রভাষক শংকর কুমার সহ আ.লীগের ২ নেতা গ্রেফতার

গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

ইবির শিল্প সংগঠন বুননের নেতৃত্বে আপন ও প্রিন্স

বশেমুরবিপ্রবির বিভাগ ল্যাব পরিদর্শনে ভিসি প্রো ভিসি

পবিপ্রবিতে একাডেমিক কাউন্সিলের ৫৩ তম সভা