শুক্রবার, 23 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ক্রেডিট-ডেবিটের বাইরেও নেতৃত্বে নিখুঁত হিসাব আতিক ও মুন্নার

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২৩ মে ২০২৫ - ১১:১৩ পূর্বাহ্ন

মো: জিসান রহমান,মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে গঠিত হলো মাভাবিপ্রবি হিসাববিজ্ঞান ক্লাব।
২২ মে ২০২৫, বৃহস্পতিবার, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রেশমা পারভীন লিমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছয় সদস্যবিশিষ্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের শিক্ষার্থী মঈনুদ্দিন মুন্না।
নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান বলেন, “ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার পর এতদিন কোনো বিজনেস ক্লাব না থাকায় আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবগুলোর সঙ্গে সংযুক্ত হতে পারিনি। সেই অভাববোধ থেকেই ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা পেশাগতভাবে দক্ষ হতে পারে ও একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে পারে।”
সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মুন্না বলেন, “দীর্ঘ প্রচেষ্টার পর বিভাগের নিজস্ব একটি ক্লাব গঠিত হয়েছে। এখন আমাদের দায়িত্ব সবাই মিলে এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের কার্যকরভাবে সম্পৃক্ত করা।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করছেন, এই ক্লাবের মাধ্যমে তারা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে সংযোগ স্থাপন এবং ক্যারিয়ার গড়ার পথ আরও সুগম করতে পারবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

৫ ঘন্টা স্ত্রীসহ এক বাথরুমে লুকিয়ে ছিল ওবায়দুল কাদের

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী নুসরাত জাহান দোলনা গ্রেপ্তার

পোরশায় নবতান সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কেরাত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা পরিষদের এডিপি প্রকল্পে পলাশবাড়ীতে ব্যাপক অনিয়মের অভিযোগ

বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান স্টল সাজসজ্জায়

পাঁচবিবিতে বিয়ের প্রলোভনে কুলির মেয়েকে ধর্ষণ, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের কারণে ট্রাক চালককে যাবজ্জীবন কারাদণ্ড

রাজনীতি নিষিদ্ধ ববিতে নবীনদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

“জিম্মি করে বাতিল করা হয়েছে আমাদের সুবিধা”- রাবি কর্মকর্তা

তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা