শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বছরের শুরুতে নতুন বই ও পুরস্কার তুলে দেন জেলা সদস্য মিনহাজ মুরশিদ

প্রতিবেদক
মঞ্জুরুল ইসলাম লিটন
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ৫:৪৮ অপরাহ্ন

নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। সে বই যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এর মধ্যে এক ধরনের সার্বজনীনতাও রয়েছে। কেননা দরিদ্র পরিবারের সন্তানদের অনেকেরই নতুন বই কেনার সামর্থ্য থাকে না। তারা আগে পুরানো বই দিয়েই বছর পার করত। এখন সবার হাতেই নতুন বই। তাই উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের শিশু-কিশোর শিক্ষার্থীরাদের মাঝে বই বিতরণ ও পুরস্কার বিতরণ আয়োজন করেন  তাজবিদুল কুরআন নুরানী মাদ্রাসা। 
৩ জানুয়ারী শুক্রবার সকাল ১১ ঘটিকা হতে রাঙামাটি লংগদু সাহাদাৎ টিলা ইসলামিয়া তাজবিদুল কুরআন নুরানী মাদ্রাসা কর্তৃক মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজন করা  হয়।  উক্ত অনুষ্ঠানে  আকবর আলীর সভাপতিত্বে মোঃ নাজিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য  মিনহাজ মুরশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু প্রেস ক্লাবের সভাপতি এবি এস মামুন, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সহ অত্র এলাকার জনসাধারণ। 
এ সময় প্রধান অতিথি বক্তব্য বলেন, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা  যাতে ঝরে না পড়ে সে জন্য সরকারের উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি। কাজেই প্রাথমিক ও মাধ্যমিক মাদ্রাসা  স্তরের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করার পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার ভিত মজবুত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তা সম্ভব না হলে জ্ঞানমুখী সমাজ নির্মাণে ঝুঁকি বাড়বে।
বিশেষ অতিথি বক্তব্য বলেন,  একটি আদর্শ জাতি গড়তে  হলে শিক্ষা এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। সন্তানদের শিক্ষার পেছনে যে ব্যয় এটা ব্যয় নয়, এটা এক ধরনের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। ইসলামী নীতি নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে প্রাথমিক শিক্ষায় , বিশেষ অবদান রাখছে নূরানী শিক্ষা কার্যক্রম গুলো, তাই নূরানী শিক্ষার প্রতি সকলেই এগিয়ে আসতে হবে। পরবর্তীতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে  নতুন বই ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকার আহ্বান শাহজাহান চৌধুরীর

বরগুনার তালতলীতে বিএনপির দু’গুরুপে ভিন্ন ভিন্ন ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন

সৌদিআরব পালাতে গিয়ে হবিগঞ্জের  আ’লীগ নেতা ঢাকায় গ্রেফতার

পবিপ্রবি প্রশাসন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্রসমাজ রুখে দেবে

বুটেক্সে ১১ শিক্ষকের পদোন্নতি, ৯ অধ্যাপক ও ২ সহযোগী অধ্যাপক

একদিনে ৭ নিহত, গাজায় সাঁজোয়া যান বিস্ফোরণে ইসরায়েলের বড় ক্ষতি

দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে পারে ইরান-ইসরায়েল সংঘাত

ডিআইইউসাসের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের ডিআইইউ প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়

ইবির দুই প্রশাসনিক পদে নতুন মুখ

ইরানের বিজয় ইতিহাসের নবযাত্রা: হিজবুল্লাহর বিবৃতি