রবিবার, 16 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় প্রধান শিক্ষকের দাপটে ৮বছর বেতন বঞ্চিত জহুরুল ইসলাম

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ১৬ মার্চ ২০২৫ - ৩:৫৬ অপরাহ্ন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশায় আওয়ামী লীগ নেতা প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বুলবুলের রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন একই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক (গ্রন্থাগার) জহুরুল ইসলাম। ঐ শিক্ষকের সকল শিক্ষা সনদ অবৈধ দাবী করে ৮ বছর ধরে বেতন ভাতা আটকিয়ে রেখেছেন প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বুলবুল। এমনকি তাকে গত ৮ বছর ধরে বিদ্যালয়ে প্রবেশ করতে দেননি তিনি। মানবেতর জীবনযাপন করছে ঐ শিক্ষক।

ঘটনাটি উপজেলার আমদা উচ্চ বিদ্যালয়ে ঘটেছে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বুলবুল পোরশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক। উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন।

সহকারি শিক্ষক (গ্রন্থাগার) জহুরুল ইসলাম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি আর্থিকভাবে অসচ্ছল মানুষ। জমি বিক্রয় করা টাকা দিয়ে চাকরি নিয়েছিলাম। ৮বছর ধরে কোন বেতন ভাতা পাই না। কখনো খেয়ে, কখনো না খেয়ে দিন পার করছি। চাকরি ফিরে পাওয়ার অনুরোধ করলে প্রধান শিক্ষক তিন লাখ টাকা দাবি করেন। সরকারের কাছে ন্যায্য বিচার দাবি করেন। ভূক্তভোগি ঐ শিক্ষক উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ জেলা শিক্ষা অফিসার, এমনকি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়ে তাদের থেকে লিখিত প্রতিকার পেলেও আওয়ামী লীগের দলীয় ক্ষমতায় ৮ বছর বেতন-ভাতা ও বিদ্যালয় থেকে তাকে দূরে রেখেছেন প্রধান শিক্ষক। এসকল দপ্তর একাধিকবার ঐ শিক্ষককে চাকরি পুনর্বহাল করে বেতন-ভাতা চালু করার নির্দেশ দিলেও আওয়ামী লীগের দলীয় ক্ষমতায় সকল নির্দেশকে অমান্য করে এসেছেন প্রধান শিক্ষক। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন ভুক্তভোগি শিক্ষক জহুরুল ইসলাম।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কিডনিতে পাথর ঝুঁকি কমাতে যেসব ফল উপকারী

শিখা এসোসিয়েশন এর পক্ষ থেকে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মৎস অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে জাবিপ্রবিতে মানববন্ধন

হবিগঞ্জে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদক জব্দ

ইরান-ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা

বাংলাদেশে চালু হলো গুগল পে, অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা

দেড়টার মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে জবি প্রশাসন না বসলে সচিবালয় অভিমুখে যাত্রা

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, সময়সীমা পুনর্বিন্যাসে রাবি-শেকৃবির গবেষকদের সাফল্য

১৬ দিনের ছুটি নিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

রাবিতে পাবনা জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত