মঙ্গলবার, 28 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ - ১২:৫৬ অপরাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২৭ জানুয়ারি) জেলার ভওয়াখালী এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান।  
সংশ্লিষ্ট সূত্রে গেছে, সরকার ঘোষিত নীতিমালায় অনুযায়ী মিল গেট থেকে উৎপাদিত চাউলের বস্তার গায়ে এমআরপি দেয়ার কথা থাকলেও মেসার্স মোল্যা ট্রেডার্স ও রাইস মিলে উৎপাদিত চাউলের বস্তায় তা দেওয়া হচ্ছে না। বরং অন্য মিলের বস্তা এনে প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে। এছাড়া উৎপাদিত চাউলের বস্তা প্রতি প্রায় ২৫০ থেকে ৩০০ গ্রাম কম ওজনে বস্তা বাজারজাত করা হচ্ছে।
অন্যদিকে সাফা বিশুদ্ধ পানি নামের একটি প্রতিষ্ঠানের নেই বিএসটিআই-এর অনুমোদন, নেই বুয়েট ল্যাবেরও অনুমোদন। এছাড়া এই প্রতিষ্ঠানের সরবরাহকৃত পানির জারে নেই এমআরপি। এসব অপরাধে ভোক্তা অভিযানে ভোক্তা আইনের ৩৮ ও ৪৪ ধারায় মেসার্স মোল্যা ট্রেডার্স ও রাইস মিলের মালিক আমিনুর রহমান মিঠুকে ৩০ হাজার টাকা এবং ভোক্তা আইনের ৩৭ ধারায় সাফা বিশুদ্ধ পানি সরবরাহকারি মালিক মো. মোতালেবকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপস্থিত ছিলেন, এছাড়া পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শস্যবীজের দাম আকাশচুম্বী, কৃষিকাজে নিরুৎসাহিত কৃষক

যবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া

যবিপ্রবিতে আওয়ামীপন্থিদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণের দাবি

ভুয়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে মানববন্ধন

ধর্ষণের শাস্তির বিষয়ে ইসলামের বিধান কি?

রাবিতে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো এমবিএক্সটি

বাজারের পশু খাদ্য মূল্য জরিপে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

হাবিপ্রবির ৪ প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশের কাছে সোপর্দ বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

নিজের মেয়েকে হত্যা করে প্রতিপক্ষকে ফাসানোর চেষ্টা, পিতা গ্রেফতার।

জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সোহাগ -আমিনুল