রবিবার, 29 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউ ক্যান্টিন পরিদর্শনে প্রক্টোরিয়াল টিম: মানোন্নয়নের অঙ্গীকার

প্রতিবেদক
Delowar Mahmud
রবিবার, ২৯ জুন ২০২৫ - ৫:২৯ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম ক্যান্টিন পরিদর্শনে নেমেছে। 

 

রবিবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যাম্পাসের মোট চারটি ক্যান্টিন নিবিড়ভাবে পরিদর্শন করেন প্রক্টর ও প্রক্টোরিয়াল টিমের সদস্যরা। এসময় তারা ক্যান্টিনের পরিচ্ছন্নতা, খাদ্যের গুণগত মান এবং সার্বিক পরিবেশ বিশদভাবে পর্যবেক্ষণ করেন এবং ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে শিক্ষার্থীরা উষ্ণভাবে স্বাগত জানিয়েছে। তাদের দীর্ঘদিনের দাবি ছিল ক্যান্টিনের খাবারের মান, দাম এবং পরিবেশ নিয়ে একটি সুনির্দিষ্ট পদক্ষেপ। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছে যে, এই পরিদর্শনের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত হবে এবং সেগুলোর স্থায়ী সমাধান বেরিয়ে আসবে।

 

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মহিউদ্দীন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “প্রক্টোরিয়াল টিমের ক্যান্টিন পরিদর্শন খুবই ভালো একটি উদ্যোগ। খাবারের মান কেমন হচ্ছে, তা তাদের জানা দরকার। যদি খাবারের মান আরও ভালো হয় এবং দামও কমানো হয়, তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য তা অত্যন্ত উপকারী হবে। ক্যান্টিনের পরিবেশও উন্নত হওয়া জরুরি। শিক্ষার্থীদের কথা ভেবে এই পরিদর্শনের জন্য প্রক্টর স্যারকে ধন্যবাদ জানাই।”

 

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট ড. সাজ্জাদ হোসেন পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, “আজকে আমরা দুটি ক্যাম্পাসের চারটি ক্যান্টিন পরিদর্শন করেছি। এসময় বিভিন্ন অনিয়ম আমাদের চোখে পড়েছে, যেগুলো অবশ্যই সংশোধন করতে হবে বলে আমি মনে করি। ক্যান্টিনের পরিবেশ, খাবারের মান এবং যারা পরিচালনা করেন, তাদের ব্যবহার শিক্ষার্থীদের সাথে আরও শোভনীয় হওয়া উচিত। আমরা দেখেছি, কিছু খাবারের মান তার দাম অনুযায়ী সন্তোষজনক নয়।” তিনি আরও যোগ করেন, “শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নিরাপদ খাবার নিশ্চিত করার জন্য আমরা নিয়মিতভাবে এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত রাখব।”

 

এই পরিদর্শনের মধ্য দিয়ে ডিআইইউ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আশা করা হচ্ছে, এই ধারাবাহিক পর্যবেক্ষণের মাধ্যমে ক্যান্টিনগুলোর সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা শিক্ষার্থীদের জন্য একটি উন্নততর পরিবেশ নিশ্চিত করবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় আহত সার্জিস

ক্যাম্পাস নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞায় ইবিতে মাইকিং

ইবি’র চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে জায়েদ ও নয়ন

১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের

মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

নানাবিধ আয়োজন বাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

বড়াইবাড়ি সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ মুখোমুখি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য তারুণ্য উৎসবের আয়োজন

টাংগাইলে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত 

দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার পর বুটেক্সডিসির নতুন নেতৃত্বে আলভী ও তামজিদ