শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাঘেরির মৃত্যুর পর ইরানের সেনাপ্রধান হলেন আমির হাতেমি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ৪:৪৯ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। সদ্য নিহত সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরির স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল আমির হাতেমি।

শুক্রবার (১৪ জুন) ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির নির্দেশে এই নিয়োগ দেওয়া হয়।

২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জেনারেল হাতেমিকে তাঁর “নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতা”-কে বিবেচনায় নিয়ে সেনাবাহিনীর প্রধান কমান্ডার হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানানো হয় খামেনির আনুষ্ঠানিক আদেশে।

নিয়োগপত্রে বলা হয়েছে, “সেনাবাহিনীর বিশাল ও বিশ্বস্ত জনশক্তি, পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ ও তৎপরবর্তী সময়ে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার নেতৃত্বে যুদ্ধ প্রস্তুতি জোরদার হবে, আধ্যাত্মিক ও আদর্শিক ভিত্তি শক্তিশালী হবে এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সমন্বয় আরও ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা করছি।”

এদিকে সদ্যপ্রয়াত জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খামেনি। পাশাপাশি বিদায়ী সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভির সততা ও অবদানের প্রশংসা করে তাঁকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে নতুন সেনাপ্রধানের নিয়োগ ইরানের ভবিষ্যৎ কৌশলে বড় ভূমিকা রাখবে। ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হলো, যা আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাণিজ্য মেলায় শিশুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মিনি পার্ক

পদ ছাড়তে অফিস ভাংচুরের পরে উপাচার্যকে স্মারকলিপি ইবি ছাত্রদলের

বেগুনি ব্রোকলি, স্যাভয় ক্যাবেজ ও জুকিনির দেশীয় জাত উদ্ভাবনে কাজ করছে বাকৃবি

MBSTU Accounting Club Debuts with Seminar on International Opportunities for Accounting Graduates

যবিপ্রবি এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইবিতে “জুলাই অভ্যুত্থানের” ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা

নিজের স্ত্রীর প্রেমিককে ফাঁসাতে বন্ধুকে হত্যা

১০ লাখ টাকা ছিনতাই ঘটনার চাঞ্চল্যকর তথ্য

যবিপ্রবিতে পদার্থ, শক্তি, জীবন ও মহাবিশ্ব অনুসন্ধান বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে অপচিকিৎসা করা ভূয়া প্রাণী চিকিৎসকে জরিমানা