মঙ্গলবার, 18 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে দুর্বৃত্তদের গুলিতে সাদী নিহত

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ - ১:৫৪ অপরাহ্ন

যশোরে দুর্বৃত্তদের গুলিতে সাদী আহমেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার(১৭মার্চ)  দিবাগত গভীর রাত ১২:৪৫ মিনিটে শহরের রেলগেট নামক পঙ্গু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার সময়  হাসপাতালে তার মৃত্যু হয়।  লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গের রাখা হয়েছে। 

নিহত সাদী রেলগেট তেঁতুলতলা এলাকার শওকত হোসেনের ছেলে। 

নিহত চাচাতো ভাই রাকিব জানিয়েছেন, রাতে শহর থেকে বাড়ি ফিরছিল সাদী।  পথিমধ্যে  পঙ্গু হাসপাতালের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ট্যাটু সুমনসহ ২/৩জন তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

জরুরী বিভাগের ডাক্তার শাকিরুল ইসলাম জানিয়েছেন, সাদীর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।  সজনরা ঢাকায় নেওয়ার প্রস্তুতি সময় তার মৃত্যু হয়েছে। 

যশোর কোতোয়ালি থানার এস আই চঞ্চল জানিয়েছেন, খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান করছে। তদন্ত পরবর্তী হত্যার বিষয় জানা যাবে। 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল রাবি শাখা ইসলামী ছাত্রশিবির

ধর্ষিত আছিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা করল যবিপ্রবি শিক্ষার্থীরা

বাকৃবির সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয়, সম্পাদক জায়েদ

পবিপ্রবিতে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত 

সড়ক দুর্ঘটনায় আহত সার্জিস

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সাথে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সচেতনতামূলক অনুষ্ঠান 

ববির বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে হৃদয়-জাহিদুল

স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়ার পথচলা শুরু

বাকৃবির ভেটেরিনারি অনুষদের পক্ষ থেকে প্রাণিসম্পদ ডিজি ও তিন উপাচার্যকে সংবর্ধনা

জমিয়তে তালাবা ইবি শাখার নেতৃত্বে মাহমুদুল ও শামীম