বৃহস্পতিবার, 9 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সজল গ্রেপ্তার

প্রতিবেদক
নেত্রকোণা, জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ - ৫:৩০ অপরাহ্ন

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মৃণাল কান্তি রায় সজলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কুড়পাড় এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পশ্চিম তাঁকে গ্রেপ্তার করে।

মৃণাল কান্তি রায় সজল শহরের সাতপাই কালীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

আওয়ামী লীগ দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার বিকেল এ পর্যন্ত নেত্রকোণায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্তত ৪৮টি রাজনৈতিক মামলা হয়। এরমধ্যে গত ২ সেপ্টেম্বর শহরের কুড়পাড় এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদুল্লাহ বাদী হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন। ওই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান, নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মৃণাল কান্তি রায়সহ ৬৭ জনের নাম উল্লেখ করা হয়। আজ বৃহস্পতিবার আসামি মৃণাল কান্তি রায় সজল কে ডিবি পুলিশ (পশ্চিম) গ্রেপ্তার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোক জনিত কারণে মৃণাল কান্তি রায় সজল দীর্ঘদিন যাবৎ ভুগছেন। 

 

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (পশ্চিম) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে মৃণাল কান্তি রায় সজল কে কুড়পাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। গত ২ সেপ্টেম্বর নেত্রকোণা মডেল থানায় মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাজনীতি নিষিদ্ধ ববিতে নবীনদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

পবিপ্রবির হলগুলোর ডাইনিংয়ে নিম্নমানের খাবারে চড়াও মূল্য, আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষক

ফ্যাসিস্ট সরকারের অধীনে সকল অবৈধ নিয়োগ বাতিলসহ ৯ দফা দাবি প্রস্তাবনা ইবি শাখা ছাত্রদলের

বিয়ে করলেন জুলাই-২৪’র সমন্বয়ক তালাত মাহমুদ রাফি

সুইস ব্যাংকে বাংলাদেশিদের গোপন সম্পদ, ২০২৪ সালে বেড়েছে ৩ গুন

২০০ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের মামলার অনুমোদন

হযরত মখদুম শাহ দৌলা দারুল খুলদ ফাজিল মাদ্রাসায় ছাত্রীদের জন্য নামাজ ঘর উদ্বোধন

নানা কর্মসূচিতে যবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন