সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:০৭ পূর্বাহ্ন

অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

 

নতুন কমিটিতে প্রথম যুগ্ম-আহ্বায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। এছাড়া যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন মাশুকুল ইসলাম রাজীব ও শরীফ আহমেদ টুটুল। একমাত্র সদস্য হিসেবে যুক্ত হয়েছেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

 

অধ্যাপক মামুন মাহমুদ বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং পূর্বে জেলা বিএনপির সদস্যসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন।

 

এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং সাধারণ সম্পাদক ছিলেন গোলাম ফারুক খোকন।

 

২০২৩ সালের ১৭ জুন অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে তারা নেতৃত্বে আসেন। তবে, কমিটি পূর্ণাঙ্গ হওয়ার আগেই তা বিলুপ্ত ঘোষণা করা হয়।

সে সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে উচ্চশিক্ষায় স্বীকৃতি অর্জন শীর্ষক মোটিভেশনাল কর্মশালা

৩ দফা দাবিতে রুয়েট ছাত্রদের সড়ক অবরোধ

মালয়েশিয়ান ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বাকৃবির অধ্যাপক বরখাস্ত

ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজীসহ ২ জন যশোরে আটক

জয়পুরহাটে মুক্তিপণ আদায়ে গ্রেফতার ৩, টাকা উদ্ধার

প্রথমবারের মত সিমাগো র‍্যাংকিংয়ে দেশের শীর্ষ ১২তম বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি

রৌমারী-ভুরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জন আটক

যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের ৬ষ্ঠ ও ৭ম তলা উদ্বোধন এবং অন্তঃহল ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাংবাদিক পরিচয়ে জাল টাকার ব্যবসা, জনতার হাতে আটক

খুবির সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন