মঙ্গলবার, 15 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তাড়াশে ধর্মীয় অনুভূতিতে আঘাত পুরোহিত গ্রেফতার

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ - ৮:৫৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে জয় কুমার ঘোষ (৩৫) নামে একটি মন্দিরের পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার পৌর সদরের গোবিন্দ মন্দির এলাকার শঙ্কর ঘোষের ছেলে।মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পাবনার ফরিদপুর উপজেলায় নিকট আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ ডিবির ওসি একরামুল হোসাইন বলেন, রবিবার (১৩ এপ্রিল) রাতে চৈত্র সংক্রান্তি পূজায় তাড়াশ মহা শ্মশানে মন্ত্রপাঠ করার সময় পুরোহিত জয় কুমার ঘোষ হযরত মোহাম্মদ (সা:) এর নামে কটূক্তি করে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করেন। যার ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ নিয়ে ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে তারা মিছিল-সমাবেশ করেন। রাজনৈতিক দল, উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত হয়। এরপর আব্দুল বারী নামে স্থানীয় এক মুসুল্লী বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর তাকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তার পুরোহিত জয় কুমার ঘোষকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ৪ দিনব্যাপী দ্রুত আয় বর্ধনমূলক প্রশিক্ষণ

রাবিতে কলেজছাত্রের মৃত্যু; সহকারী প্রক্টরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

কুবিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ধামাইল উৎসব

ট্রাকচাপায় হাসনাত-সার্জিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

জুলাই শহিদদের স্মরণে মাভাবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

খুবির ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলন ও মুগ্ধকে নিয়ে প্রশ্ন

শিমুল ফুলে বসন্তের রঙে রঙিন উল্লাপাড়া

শাহ আমানত সেতুতে টোল আদায় বন্ধ চায় কর্ণফুলী লিগ্যাল এইড কমিটি

উদ্বোধন হলো আরএমপি কালচারাল ক্লাব