বুধবার, 14 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জনপ্রিয় সংগীতশিল্পী জাহিদ অন্তুর লেখা কবিতা ‘চাষী’ প্রকাশিত

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ১৪ মে ২০২৫ - ১০:৪৫ অপরাহ্ন

আমারে ভালোবাসলা ক্যান?

আমার সাহারার মতন শুকনা জমিনে,

ভালোবাসার বীজ বুনলা ক্যান?

ক্যান ছিটাইলা সার, ক্যান দিলা পানি?

ক্যান করলা যত্তন, ক্যান দিলা বেড়া?

ক্যান বাঁচাইলা রোইদ থেইকা?

ঝড়ে দিলা বুক পাইতা?

ক্যান করলা চাষাবাদ? ক্যান ধরাইলা ফল?

ক্যান দিলা খুঁটি? ক্যান গোড়ায় জল?

ক্যান করলা চাষাবাদ? ক্যান করলা, ক্যান?

অহন –

রোইদে আমার শরীর জ্বলে, হালকা আঁচেও ভীষণ পোড়ে

বর্ষা যদি একটু নামে, গতর পোড়ে সর্দি-জ্বরে।

ঝড়ে আমার কইলজা কাঁপে, বাজ পড়লে ঘোরায় মাথা

হঠাৎ হঠাৎ চমকে উঠি, কেমন ভীষণ বুকের ব্যথা!

ব্যথা, ব্যথা, ব্যথা!

অহন –

তোমার আদর-যত্ন ছাড়া আমার, এক মিনিটও টেকা দায়।

একটা সেকেন্ড তোমায় ছাড়া, পরাণ-বৃক্ষ কী অসহায়!

শেকড় আমার শুকায়ে যায়, সতেজ হবার রসটুকু নাই।

সারের অভাব, জলের অভাব, মনে বাঁচার বলটুকু নাই।

কই হারাইলা? কই?

কই পালাইলা আমায় ছাইড়া?

উড়াল দিলা কোন আসমানে?

কার জমিনে করছো আবাদ?

ফোটাচ্ছ ফুল কোন গোপনে?

ক্যান করলা ছলনাময়ী? ক্যান করলা, ক্যান?

মরুদ্যানের স্বপ্ন চোখে, ক্যান জাগাইলা, ক্যান?

হৃদয়হীনা, ছলনাময়ী, বড্ড পাষাণ, নিঠুর নারী

ফিরায়ে নাও তোমার সোহাগ, তোমায় আমি ঘেন্না করি।

লেখনীতে: 

জাহিদ অন্তু

সংগীতশিল্পী

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ভাতা বিতরণ অনুষ্ঠিত

পুঠিয়ার বিলমাড়িযায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উপকূলীয় অঞ্চলে পবিপ্রবির গবেষণা কার্যক্রমে কৃত্রিম খাদ্যের মাধ্যমে কোরাল মাছ চাষে সফলতা

আল্লাহর রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিত্বে বাংলাদেশ চাই: জামায়াতের আমির

পরীক্ষা না দিয়েই শিক্ষার্থীকে পাস করানোর অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে

পোরশায় ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে ঃমিলবে নানা নাগরিক সেবা

ফ্যাসিবাদী মহলে পবিপ্রবি অধ্যাপকের বিচরণ, আন্দোলনের মুখে ববির ট্রেজারার পদ থেকে অপসারণ

পবিপ্রবি আইকিউএসি-র নতুন পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী

নড়াইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিম গ্রেফতার

পাবিপ্রবি’র মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত