মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবির ৪ প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশের কাছে সোপর্দ বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ - ১:৫১ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি ) কর্মরত চার কর্মকর্তাকে পুলিশের হাতে সোপর্দ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তারা সকলেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং বিগত কমিটির বিভিন্ন পদে ছিলেন।

সোমবার দুপুর  ১:৩০ টায় ওই কর্মকর্তাদের কর্মস্থল থেকে  বের করে পুলিশের হাতে তুলে দেন তারা। পরে চারজনকে গ্রেফতার দেখায় পুলিশ।

আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ড এক্সটেনশন কর্মকর্তা (ফিশারিজ) রাব্বি শেখ, শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন, প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম সিকদার ও সেকশন কর্মকর্তা ইলিয়াস দেওয়ান।

বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন বলেন, ‘যোগ্যতা না থাকা সত্ত্বেও বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে তারা বিভিন্ন পদে চাকরি নিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে আসতে নিষেধ করেছেন। কিন্তু তারপরও তারা অফিসে আসছিলেন। আজ সাধারণ শিক্ষার্থীরা তাদের সম্মানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে নিয়ে গিয়ে পুলিশ সদস্যদের হাতে তুলে দিয়েছেন।’

 

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তাকে আটক করে আমাদের জানিয়েছেন। আমরা তাদের থানায় নিয়ে আসি। তাদের প্রত্যেকের নামে থানায় আগের মামলা আছে। জুলাই অভ্যুত্থানের ঘটনায় যুক্ত থাকায় আজ নতুন করে আরও একটি 

মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মামলার প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

 

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

প্রশাসনের নজরদারির অভাবে বাকৃবিতে বাড়ছে অসামাজিক কার্যকলাপ

রূপগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদ

পাবিপ্রবির রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

যবিপ্রবির এপিপিটি বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের দাবিতে ক্লাস বর্জনের এক মাস

এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী দিলো তুরস্কের সংগঠন এয়াতিম ভাকফি

টাংগাইল আওয়ামী লীগ অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে পুস্পস্তবক দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার 

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

অতিরিক্ত দুশ্চিন্তা: অকাল মৃত্যুর নীরব পথচলা

আলেক চাচার পাশে খুবির প্রাক্তন শিক্ষার্থীরা: চুরি যাওয়া ভ্যানের বদলে উপহার পেলেন নতুন ভ্যান

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বাস্থ্যসেবার উন্নয়নে এ্যাম্বুলেন্স প্রদান