শুক্রবার, 21 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:০৪ পূর্বাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। 

২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১১.৪৫ মিনিটে কালো ব্যাজ ধারণ করে প্রশাসন ভবন চত্বর হতে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয় । ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সমিতি, পরিষদ ও ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হম। 

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে আগামী ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি অনুষদ ভবনের পূর্বপার্শ্বে বাংলা মঞ্চ চত্বরে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল ১০টা ৩০মিনিটে মাননীয় ভাইস চ্যান্সেলর বইমেলা উদ্বোধন করবেন। বইমেলা চলবে প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়াও আগামীকাল বিকেল ৩:৩০ মিনিটে বাংলা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে মাননীয় ভাইস চ্যান্সেলর ‘একুশ আমার অস্তিত্ব’ শিরোনামে প্রকাশিত একুশে সংকলনের মোড়ক উন্মোচন করবেন। 

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করলেন বাকৃবির শিক্ষার্থীরা

হল প্রভোস্টের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও মানববন্ধন কর্মসূচি

বেগুনি ব্রোকলি, স্যাভয় ক্যাবেজ ও জুকিনির দেশীয় জাত উদ্ভাবনে কাজ করছে বাকৃবি

যবিপ্রবিতে ইসলামিক কালচারাল সোসাইটির সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অফিসে না এসেও পদ টিকিয়ে রেখেছেন চেয়ারম্যান, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু জানুয়ারিতে

পবিপ্রবিতে আইটি কার্নিভাল-২০২৪ উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

ইবিতে রক্তিমার আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

যবিপ্রবির ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান ড. মো. আব্দুল্লাহ্ আল মামুন

ছাত্রলীগ নিষিদ্ধে তিতুমীর কলেজে আনন্দ মিছিল