বৃহস্পতিবার, 5 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কোরবানির ঈদ, রান্নার সরঞ্জাম প্রস্তুত আছে তো

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ - ৯:৩৪ পূর্বাহ্ন

ঈদ মানেই আনন্দ। ঈদের আনন্দ উদযাপনে নতুন পোশাক পরা হয়। এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন হয়। কোরবানির ঈদে ধকলটা আরো বেশি। তাই আগে থেকে রান্নাঘরের প্রস্তুতি ও গুছিয়ে নেওয়ার কিছু কৌশল জেনে নিন। ঈদের জন্য হাঁড়ি পাতিল, ছুরি, চাকু, বঁটি, মসলা তৈরির যন্ত্রপাতি ইত্যাদি নিয়ে আগে থেকেই প্রস্তুত রাখুন আপনার রান্নাঘর। রান্নাঘরকে প্রথমেই পরিষ্কার করে নিন।অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিন।

ঈদে রান্নার সব উপকরণ ও জিনিসপত্র হাতের নাগালে রাখুন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে আরও ব্যস্ত সময় কাটান। নানা স্বাদের নানা পদ তৈরির সরঞ্জাম গোছাতে গিয়ে দেখা যায় শেষ মুহূর্তে কিছু হয়তো ছুটে যাচ্ছে। তাই শেষ মুহূর্তে রান্নাঘরের প্রস্তুতি সেরে নিন। রান্নার জন্য পূর্ব-প্রস্তুতি আগেই সেরে নিন। মাংস ম্যারিনেট করা, বিশেষ মসলা তৈরি করার কাজগুলো আগেই করে রাখুন। কোরবানির ঈদে মাংসের নানা পদ রান্না হয় বলে অন্য সময়ের তুলনায় মসলা লাগে বেশি। তাই ঈদের আগেই আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, তেজপাতা, গরম মসলা, গোলমরিচ, জায়ফল, শাহি জিরা, জয়ত্রি, পোস্তদানা, সয়াসস, তেল, টক দই, ইস্ট ও প্রয়োজনীয় জিনিস কিনে রাখা উচিত। ঈদের বিশেষ রান্নায় বিশেষ মশলার বিরিয়ানির মসলা, কালাভুনা মসলা, চটপটির মসলা, ফুচকার মসলা ইত্যাদি।

গুঁড়া মসলাগুলো আলাদা কৌটায় আর আদা, রসুন, পেঁয়াজ বেটে রাখলে সুবিধা পাবেন। মসলা বাটা বা গুঁড়া করার জন্য ব্লেন্ডারকেও প্রস্তুত করে রাখুন। রান্নার সময় সহজেই যা ব্যবহার করতে পারবেন।বাজারে এখন আলাদা প্যাকেটজাত মসলা পাওয়া যায়, চাইলে ভাল মানের মসলা একটু বেশি করে সংগ্রহ করে নিতে পারেন। এসব মশলার তালিকা করে বাজার থেকে আগেই কিনে রাখুন। এছাড়াও ঈদের রান্নায় বিভিন্ন রকম বাদাম ও কিসমিসের ব্যবহারও হয়। যা কিনতে অনেকেই ভুলে যান। এসব তালিকা করে আগেই কিনে রাখুন।

অতিথি আপ্যায়নে ঈদে যেসব প্লেট, বাটি, চামচ, জগ, গ্লাস লাগবে সেগুলো আগেই বের করে ধুয়ে পরিষ্কার করে নিন। বর্তমানে তেলাপোকা, মশা, মাছিসহ অন্যান্য পোকার উপদ্রব বেড়ে যাওয়ায় তা থেকে বাঁচতে ধোয়ার পর তা ভালভাবে ডেকে রাখতে হবে। কোরবানি ঈদে ঘরের যে জিনিসটি সবচেয়ে বেশি ব্যবহার হবে তা হলো ফ্রিজ। ঈদের আগের দিনই ফ্রিজটি পরিষ্কার করে রাখুন। পাশাপাশি মাংস সংরক্ষণের জন্য ফ্রিজে জায়গা রাখুন।এ ছাড়া ছুরি, বঁটি, দা, কাঁচি, চপার বোর্ড, হাঁড়িপাতিল ইত্যাদি প্রয়োজনীয় তৈজস গুছিয়ে রাখুন। মাংস-চর্বি ইত্যাদি পরিষ্কারের জন্যও প্রস্তুতি থাকতে হবে। ময়লা ফেলার জন্য ঢাকনাওয়ালা ডাস্টবিন তৈরি রাখুন ঘরে।

ওভেন, রাইসকুকার, ব্লেন্ডার ও ফুড প্রসেসরও ঠিক করে রাখা উচিত। কোরবানিকরা মাংসগুলো আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী ও গরীবদের দেওয়ার পর বাকীগুলো কেটে, ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করুন। যেসব সবজি কেটে সিদ্ধ করে সংরক্ষণ করা যায়, তা আগেই ঠিক করে রাখুন। এতে রান্নার সময় অনেকটাই বেঁচে যাবে। সচেতন হোন বাড়ির আশপাশ যেন দুর্গন্ধ না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। পরিষ্কার রাখুন ও পরিষ্কার থাকুন। এ কামনাই রইল।

লেখক:

এম. ইউছুফ

কলামিস্ট ও মানবাধিকার কর্মী

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮২.৮২%

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইটভাটা বন্ধ

একদিনে ৭ নিহত, গাজায় সাঁজোয়া যান বিস্ফোরণে ইসরায়েলের বড় ক্ষতি

নড়াইলে গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা সুব্রত সাহা মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুর

ববির প্রো-ভিসি হিসেবে প্রফেসর ড. গোলাম রব্বানি’র যোগদান

পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বসন্তবরণ উদযাপন

জাবিপ্রবিতে ছাত্রদলের নেতৃত্বে শাকিল আহমেদ এবং যীনাত মিয়া আজিজুল

ডিম দিবস: বাকৃবির পশুপালন অনুষদের ৩৫০০ ডিম বিতরণ

ময়মনসিংহ শহীদ সাগরের পিতার সঙ্গে অশুভ আচরণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের

৩ দফা দাবীতে আন্দোলনে জবি শিক্ষার্থীরা, সমাধান চায় রাজপথে