মঙ্গলবার, 24 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাভাবিপ্রবি ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃত্বে রেজাউল-সাব্বির

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ - ৭:৩৩ অপরাহ্ন

মো.জিসান রহমান, ‎মাভাবিপ্রবি প্রতিনিধি:
‎ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
‎নতুন কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ মুহাম্মাদ রেজাউল করীম এবং সদস্য সচিব হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী সাকলাইন এহসান সাব্বির।
‎এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি ইউসুফ আহমাদ মানসুর ও সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।
‎নবনির্বাচিত আহবায়ক শেখ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “আমরা ইসলামি ছাত্র আন্দোলনের মূল আদর্শকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে একটি আদর্শ ও নৈতিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবো। ইসলামী মূল্যবোধ, শিক্ষার্থীদের অধিকার ও সচেতনতা বৃদ্ধিতে আমরা সচেষ্ট থাকবো।”
‎সদস্য সচিব সাকলাইন এহসান সাব্বির, “আমরা মাভাবিপ্রবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইসলামী চেতনায় গড়ে উঠা একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে এবং অন্যদের সেই পথে আহ্বান জানাতে আমরা কাজ করে যাব।”
অতি দ্রতই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান নেতারা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের ১০৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ৭৮,৯৯৪ জন

হলের ছাত্রদের মতামতের আলোকে সাজানো হবে আশরাফুল হক হলের লাইব্রেরি- প্রভোস্ট

শাল্লার পাঁচ গ্রামে ফিরে এলো আলো, তিন বছরের অন্ধকার কাটলো

শেকৃবি ইয়েস গ্রুপের নতুন কমিটি ঘোষণা

পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নিয়োগ

বৈশাখী শোভাযাত্রায় অংশ না নেওয়ায় খাবার বন্ধ করলেন ইবি প্রভোস্ট

শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে নাগেশ্বরীতে দোয়া ও ইফতার মাহফিল

ময়মনসিংহে ১ মণ গাঁজা ও নোহা গাড়ীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার পর বুটেক্সডিসির নতুন নেতৃত্বে আলভী ও তামজিদ

তারেক-ইউনূস এর ঐতিহাসিক বৈঠক, ষড়যন্ত্রকারীদের গেম ওভার: শফিকুল আলম