মঙ্গলবার, 18 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে শুভ-তায়েফ

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ - ১:৫৪ অপরাহ্ন

“আমরা সবাই এক হবো, আলোকিত সমাজ গড়বো “এই লক্ষ্যকে সামনে রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মেহেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি” এর নতুন কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে। অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী  শুভ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী তায়েফুজ্জামান তায়েফ নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার(১৪ মার্চ) সভাপতি সাইমুম ইসলাম সজীব ও সাধারণ সম্পাদক শুভ কুমার ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ এর অনুমোদন দেওয়া হয়। 

নতুন এ কমিটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন -নাজমুস সালেহীন অমিও,মাহফুজা মিথুন,সাদিয়া বিনতে জামান।

এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন -আজিবুর রহমান, আমানুল্লাহ মিয়া, রেজওয়ান পারভেজ সিয়াম। 

এছাড়াও সাংগঠনিক সম্পাদক মোঃ তামিম ইকবাল, সহকারী সাংগঠনিক সম্পাদক জোনায়েদ হোসেন, প্রচার সম্পাদক শেখ বশির মাহামুদ ও সহকারী প্রচার সম্পাদক হিসেবে সাজিদ আশরাফ,মোঃ তাহমিদ হোসেন মনোনীত হয়েছেন। 

নতুন এ কমিটির সভাপতি শুভ কুমার ঘোষ   বলেন,”বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি বিজড়িত, খুবই ছোট একটা জেলা মেহেরপুর।  সেজন্যই হয়তো আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের জেলার শিক্ষার্থী সংখ্যা কিছুটা কম। সংখ্যায় কম হলেও আমরা আমাদের জ্ঞান ও দক্ষতা দিয়ে প্রতিনিয়ত নিজ বিশ্ববিদ্যালয় ও জেলায় আমাদের বিশ্ববিদ্যালয় কে গর্বের সাথে  প্রতিনিধিত্ব করে চলেছি।  আমি গর্বিত যে আমাকে মেহেরপুর স্টুডেন্ট’ স ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা) হাবিপ্রবি শাখার সভাপতি নির্বাচিত করে নিজ জেলার শিক্ষার্থীদের জন্য কিছু করার সুযোগ করে দেওয়া হয়েছে”।

  1. সাধারণ সম্পাদক মোঃ তায়েফুজ্জামান তায়েফ বলেন,”প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, মেহেরপুর স্টুডেন্ট’স ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা)হাবিপ্রবি শাখার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। উচ্চশিক্ষার নতুন যাত্রায় আপনাদের স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।মেহেরপুর, আমাদের প্রিয় জেলা, বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার। এখান থেকেই ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল, যা আমাদের গৌরবময় ইতিহাসের অংশ। এই জেলার মানুষ তাদের সংগ্রাম, শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। আমরা চাই, আপনারা এই গৌরবকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যান।হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্ক তৈরি এবং মানবসেবামূলক কাজে যুক্ত থাকার সুযোগ রয়েছে। আমাদের সংগঠন “মেহেরপুর স্টুডেন্ট’স ডেভেলপমেন্ট এসোসিয়েশন” নবীন ও প্রবীণদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, যাতে আমরা সবাই একসঙ্গে শিখতে ও এগিয়ে যেতে পারি”।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের

মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্রের আয়োজনে মে দিবস স্মরণে আলোচনা সভা আয়োজন

এবার প্রকাশ্যে জাবি শাখা ছাত্রশিবির

রাবিতে ভবন-হলসমূহের নাম পরিবর্তন ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, হত্যা না দুর্ঘটনা—ধোঁয়াশায় পুলিশ

কবিতা: ডিসেম্বরের মেয়ে তিথি

ওয়াসেকের মানবসেবামূলক উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে তরুণদের সম্পৃক্তকরণ

মেডিকেল শিক্ষার্থী তামান্নার শিক্ষার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

নেত্রকোণায় কৌশিক রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল, মিছিলকে কেন্দ্র করে আরেক ছাত্রলীগ নেতার বাড়ীতে হামলা

যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকের হাতাহাতি