মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে আটক ৪

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৪৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণের অভিযোগে অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাকান্দা ও রুপালি আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সজু, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক প্রধান, ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামান মিয়া ও তার সহযোগী সাইদুল মোল্লা।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির পক্ষে বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন আটক ব্যক্তিরা।

 

এ সংক্রান্ত ভিডিও ও ছবি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়।
এরপর বন্দর থানা-পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

 

তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বরগুনা জেলা মহিলা আ.লীগের সভাপতি ও সাবেক এমপির স্ত্রীর নামে ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজানগরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আশিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মৎস্য অধিদপ্তরের নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের মধ্যাহ্ন ভোজের আয়োজন

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

দেয়াল টপকে এসি পাইপ চুরি— বুটেক্সে নিরাপত্তার ভাঙন

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আওয়ামীপন্থি প্রো-ভিসি চায় না মর্মে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

পবিপ্রবিতে গ্রীণ ফোরামের কুরআনের শিক্ষা ও রমাদান শীর্ষক সেমিনার 

ইবিতে নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব বিষয়ক আলোচনা সভা