শনিবার, 8 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ - ৪:২৯ অপরাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপাচার্যের  বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন। পরে তারা দুই দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করেন।

তাদের দুই দফা দাবি হলো- ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের চিহ্নিত করে সাজা নিশ্চিত করতে হবে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধেছ তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তাদের বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এখনো পতিত স্বৈরাচারের পক্ষে কথা বলে যাচ্ছে। কিন্তু তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুই করতেছে না। আমরা সেসকল দোসরদের বিচার নিশ্চিতের দাবিতে স্মারকলিপি দিয়েছি। আমরা চাই প্রশাসন তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবে।

পাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ছাত্রদলের দাবির সাথে একাত্মতা পোষণ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসর হিসেবে যারা আছে তাদের এবং শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের সাথে জড়িতরা এখনো যারা ক্যাম্পাসে আছে তাদের একটা লিস্ট প্রদান করো। আমরা আইনগত ব্যবস্থা নিবো।  তবে এ বিষয়ে জাতীয়ভাবে বিচারের প্রক্রিয়া চলছে। আমরা এ দাবি বাস্তবায়নে চলতি মাস সময় নিচ্ছি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে মাদকদ্রব্যসহ ৩ আসামি গ্রেফতার

বাকৃবির ভেটেরিনারি অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো দুগ্ধ দিবস পালিত

শিল্পনগরী ভালুকায় চাকরির সুবিধা পাচ্ছে না ভালুকার বেকার যুবকেরা।

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ. লীগের দুই নেতা গ্রেফতার

ইবির উপাচার্য কার্যালয়ে তুমুল হট্টগোল, সাংবাদিক ঢুকতে বাঁধা ছাত্রদলের

আইনের ছায়ায় বেআইনি খেলা: আখাউড়ার সোহাগকে ঘিরে ক্ষোভের বিস্ফোরণ

খানসামায় এক মঞ্চে ৫ শিক্ষক ও ২ কর্মচারীর বিদায় সংবর্ধনা

‘জুলাই সনদ নিয়ে কালক্ষেপণ করা মানে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি’

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

জুলাই শহীদ সাব্বিরের কবর জিয়ারত করলেন ইবি বৈবিছাআর নেতৃবৃন্দ