বৃহস্পতিবার, 10 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চাঁদাবাজি আগে ছিল ৭০-৩০, এখন ৩০-৭০ : সারজিস

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ - ১২:৪৩ পূর্বাহ্ন

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ‘জুলাই পথযাত্রা ও পথসভা’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঝিনাইদহ জেলা শাখা। “দেশ গড়তে জুলাই পথযাত্রা”—এ স্লোগানকে সামনে রেখে বুধবার (৯ জুলাই) রাত ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
এসময় উপস্থিত ছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগাঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদির, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন প্রাটোয়ারীসহ উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
সার্জিস বলেন, সরকারের পক্ষে একটা পুরাতন স্টাবলিশমেন্ট এটাকে পরিবর্তন করার ছোট্ট একটা অংশ। এখন আমাদের কাজ হচ্ছে এই পরিবর্তনের ধারাবাহিকতা কে সেভ দিয়ে এটাকে কমপ্লিট করা। পুরাতন যারা ছিল স্টাবলিশমেন্ট তারা একসাথে ঐক্যবদ্ধভাবে ভাগ বাটোয়ারা পার্সেন্টেজটা শুধু চেঞ্জ করে। আগে ছিল ৩০-৭০ এখন হয়েছে ৭০-৩০।
‌তিনি আরো বলেন, আগের মতো সব কিছু চলে, চাঁদাবাজি চলে, লুটপাট চলে, দখলদারিত্ব চলে, মাদকের ব্যবসা চলে, কালো টাকার বিশাল বড় বিজনেস চলে। এইজন্য এই লড়াইটাকে রাজনৈতিক দলের মধ্য দিয়ে শুরু করতে হয়েছে, কারণ আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে এটাই তিক্ত সত্য যে আপনি একটা স্বেচ্ছাসেবী হোক কিংবা একটা ভলান্টিয়ারিং কোন প্ল্যাটফর্ম দিয়ে রাজনৈতিক দলকে আগামীতে কোনো ঘটনা ঘটাতে পারবেন না। আপনাদেরকে সেই সুযোগ দেবে না। আমাদের মনে হয়েছে, এই লড়াইটা রাজনৈতিক দল হিসেবে আমাদের চালিয়ে যেতে হবে। আমার আহ্বান হচ্ছে আমরা জুলাইয়ের যে সাহস,যে পাওয়ার থেকে যাওয়ার পরে মাথা উঁচিয়ে করে দাঁড়ানো, এটা যেন ভুলে না যাই। 
তিনি আরো বলেন, আপনাদের কাছে আহ্বান, যদি কাউকে দেখেন যে লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে ভুল পথে হাঁটছে, চাঁদাবাজি, দখলদারিত্ব, বাংলাবাজি, লুটপাট, ঘুষখোরি, মাদকের বিরুদ্ধে কালো টাকা থেকে শুরু করে অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে, সেটা যে কেউই হোক না কেন, যত বড় দলী হোক কিংবা আমাদের মত কোনো যদি সহযোদ্ধা হয়, আপনারা তাদের বিপক্ষে চৌকসভাবে আপনাদেরকে দাঁড়াতে হবে। যেদিন আমরা কোন একটা দল, ব্যক্তি কিংবা বসকে আবার ভয় পাওয়া শুরু করব, প্রশ্ন করা থামিয়ে দিব, কথা বলা বন্ধ করে দিব, এই দিন থেকে আরেকজন ফ্যাসিস্ট তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক, থানায় সোপর্দ

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ফোরামের উদ্যোগে “ইফতার ই রহমত” সম্পন্ন

জনগণকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

উলিপুর গুনাইগাছ ভূমি অফিসে কর্মকর্তা না থাকায়, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

শেকৃবি ডিবেট সোসাইটির নতুন সভাপতি ওয়াসিউল ও সা : সম্পাদক জাহিদ

হাবিপ্রবির ৪ প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশের কাছে সোপর্দ বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

নতুন বছরে ববি শিক্ষার্থীদের প্রত‍্যাশা

দুই পা অচল হলেও থামাতে পারেনি টুটুলের বিশ্ববিদ্যালয় ছোঁয়ার স্বপ্ন

পাবিপ্রবির রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

মাদকসহ রৌমারীতে মাদক কারবারি গ্রেফতার