মঙ্গলবার, 17 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ব্যতিক্রমী উদ্যোগে বিজয় উৎযাপন বশেফমুবিপ্রবি চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ - ১১:০০ পূর্বাহ্ন

মহান বিজয় দিবসে ব্যতিক্রমী উদ্যোগে সাড়া ফেলেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যান পরিষদ৷

 

সোমবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে প্রায় শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা বিষয়ক’ কুইজ প্রতিযোগিতা এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করো সংগঠনটি৷ 

 

সংগঠনের উপদেষ্টাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ও প্রভাষক আতিকুর রহমান, গণিত বিভাগের প্রভাষক সজীব হায়াত, ফিসারিজ বিভাগের প্রভাষক রুণা আক্তার জৌতি উক্ত চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা পরিদর্শন করেন৷

 

আয়োজক কমিটির আশরাফুল ইসলাম আদর, ইয়াসির আরাফাত, সামিহা দেওয়ান মাহী, সাজেদা আক্তার শিমলা, মুহাম্মদ মিনহাজ, মজুল ত্রিপুরা, আব্দুল হামিদ ও সজরুল ইসলামসহ ছাত্র কল্যান পরিষদের সদস্যরা জানান ‘এটি নতুনত্বের পাশাপাশি একাত্তরের সাথে চব্বিশের মেলবন্ধনের একটুখানি প্রয়াস ছিলো৷’

 

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী মৌরি রয় বলেন, ‘এমন আয়োজন ইতিপূর্বে খুবেক্টা হয়েছে কিনা জানা নেই৷ অনেক ভালো লেগেছে আর জুলাই বিপ্লব সম্পর্কিত অনেকগুলো বিষয় নতুন করে জেনেছি যেটা প্রায় ভুলেই যেতে বসেছি৷ সিনিয়র ভাইদেরকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য৷’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাবিপ্রবি’তে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

স্বপ্ন পূরণে দেশবাসীর কাছে সহযোগিতা চান ববি শিক্ষার্থী হাসান

যবিপ্রবির ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান ড. মো. আব্দুল্লাহ্ আল মামুন

পবিপ্রবিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আয়োজনে ইফতার মাহফিল

তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণে প্রকৃত দোষীদের শাস্তি দাবি ও অপপ্রচারের প্রতিবাদ

পবিপ্রবিতে ভৌতিক জালের কারণ প্রভাব ও প্রতিকার বিষয়ক সংলাপ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি

খানসামায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তাড়াশে ধর্মীয় অনুভূতিতে আঘাত পুরোহিত গ্রেফতার