বুধবার, 29 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিয়ে শিক্ষার্থীদের নীরব প্রতিবাদ

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ - ৭:৫৩ অপরাহ্ন

 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকটকে তুলে ধরে নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকটগুলোকে প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরেন। 

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে- দিনে রাতে হোচট খাই, ইটের রাস্তা ঢালাই চাই; মেডিক্যালের মান উন্নয়ন চাই, প্যারাসিটামলে সমাধান নয়; লেজুড়বৃত্তি রাজনীতি ছাড়ো, শিক্ষার পথ আলোকিত করো; আঁধার নয় আলো হোক, ক্যাম্পাস জুড়ে আলো জ্বলুক; মানসিক স্বাস্থ্যে নয় ছাড়, সাইকিয়াট্রিস্ট চাই এবার; বৈষম্যের বিরুদ্ধে, কলম হোক পরিবর্তনের হাতিয়ার সহ ইত্যাদি লেখা উপস্থাপিত হয়। 

প্রতিবাদে অংশ নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রিপন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে যে প্রধান সমস্যাগুলো বিদ্যমান রয়েছে সেগুলো এ আয়োজনে তুলে ধরা হয়েছে। আগামীতে বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাব্যবস্থায় কি কি উন্নয়ন করা যায়, তার একটা লক্ষ্যমাত্রা আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্তর্বতী সরকার আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর সমাধানে কাজ করবেন। 

আয়োজনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম রহমান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৪ বছর পেরিয়েছে। প্রতিষ্ঠার তিন-চার বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে যেসকল সমস্যা থাকার কথা না তা প্রকট আকারে ধারণ করেছে বলে শিক্ষার্থীদের মনে হয়েছে। 

আমার নিজস্ব মতামত বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে অনেক সমস্যার সমাধান করতে পারে৷ কিন্তু আমার মনে হয়েছে প্রশাসন খুব বেশি আন্তরিক নয় সংকট সমাধানের ক্ষেত্রে। 

তিনি আরো বলেন, আমরা যেহেতু খুব বেশি সুযোগ পাই না প্রশাসনের সাথে কথা বলার। এ জন্য এই নীরব প্রতিবাদ। এই নীরব প্রতিবাদের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে আমাদের বার্তা পৌছে দিতে চাই।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শেকৃবিতে ক্লাস প্রতিনিধি নির্বাচন কে কেন্দ্র করে মারধরের ঘটনা

গোপালগঞ্জে ৪ গা‌ড়ির সংঘর্ষ, নিহত ১ ও আহত ২০

আজ থেকে শুরু হলো পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল আন্ত: ডির্পাটমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট

বামনডাঙ্গা ইউনিয়নে WFP কার্যক্রমে হরিলুট: চেয়ারম্যান ও কাজ পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ

আদিবাসীদের উপর হা’ম’লার প্রতিবাদে ববি ছাত্রদলের বি’ক্ষোভ মিছিল

পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ময়মনসিংহে গত ২ বছরে ৫০ এর অধিক কঙ্কাল চুরি

বাগমারায় যুবকের মৃত্যু

গণ-অভ্যুত্থানের গান নিয়ে বশেফমুবিপ্রবিতে কণ্ঠশিল্পী আমিরুল মানিক

সাদামাটা আয়োজনে গবির ২৭ বছরপূর্তি আয়োজিত