মঙ্গলবার, 1 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঈদের পরদিন বন্ধুদের সাথে ঘোরা হলো না ইবির সাবেক শিক্ষার্থী শোভনের

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ - ৭:২৫ অপরাহ্ন

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল-মাইক্রোবাস ও ব্যাটারিচালিত পাখিভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  আক্তারুজ্জামান শোভন। একই ঘটনায় মোটরসাইকেল আরোহী আল ইমরান (২৮) ও পাখিভ্যানের যাত্রী জুবায়ের হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) বিকেলে শহরের আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইবির সাবেক শিক্ষার্থী আক্তারুজ্জামান শোভন ঢাকা রূপনগর ব্র্যাঞ্চের এনআরবিসি ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত ও সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস মেহেরপুর শহরের দিকে আসছিল এবং আক্তারুজ্জামান ও তার বন্ধু ইমরান মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অদূরে পৌঁছালে একটি পাখিভ্যানকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাস, পাখিভ্যান ও মোটরসাইকেলর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। আক্তারুজ্জামান মেহেরপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। আহত ইমরান ও শিশু জুবায়েরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ইবি সাবেক শিক্ষার্থী আক্তারুজ্জামান শোভনের মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে সহপাঠীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। সহজে মেনে নিতে পারছেন না অনেকেই। ঈদের নামাজ পড়ে ফেসবুকে সমৃদ্ধ জীবন ও শান্তি কামনা করে স্টাটাস দিয়েছিল শোভন। ঈদের পরদিন বাল্যকালের বন্ধু ও এসএসসি ব্যাচ ২০১২ সহপাঠীদের নিয়ে ঘুরতে যাওয়ার প্লান করছিলেন তাদের ম্যাসেঞ্জার গ্রুপে। 

তিনি মেসেজে লিখছিলেন, “ঈদুল ফিতর-২৫ এর ২য় দিনে এসএসসি ব্যাচ-২০১২ সবাই মিলে মেহেরপুরের বিশেষ কিছু জায়গায় ভ্রমণ ও দুপুরে লাঞ্চ করবো একসাথে। যারা যেতে আগ্রহী তারা আগামী পরশু অর্থাৎ ৩১ তারিখের মধ্যে জানিয়ে দিয়ো। ধন্যবাদ।”

নিহতের বন্ধু রাসেল আহমেদ জানান, শোভন শান্ত ছেলে। বর্তমানে ব্যাংকে কর্মরতের পাশাপাশি সরকারি কয়েকটি ব্যাংকেও সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন। ঈদের পরদিন ঘুরতে যাওয়ার প্লান করে নিজেও চিরতরে চলে গেলো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাহুবলে ৯২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী

আইপিই বিভাগ রুয়েটে আধুনিক থ্রিডি প্রিন্টার, গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত

রাজশাহীতে তিনদিনব্যাপী লোকনাট্য উৎসব শুরু

গণহত্যা দিবসে বাকৃবিতে শিশু-কিশোরদের শিল্পিত স্মরণ

বছরের শুরুতে নতুন বই ও পুরস্কার তুলে দেন জেলা সদস্য মিনহাজ মুরশিদ

মৎস অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত পদে দ্রুত নিয়োগের দাবিতে শেকৃবিতে মানববন্ধন

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় 10 টি ভুল এড়ানো উচিত

মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা ‎

ময়মনসিংহ জাল দলিল সৃজন চক্রের সদস্য গ্রেফতার, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

হোসেনপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন