বুধবার, 26 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

স্বাধীনতা দিবসে কুড়িগ্রামে জাতীয় পতাকা অর্ধনমিত, টিএমএসএস-এর বিরুদ্ধে অবহেলার অভিযোগ

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বুধবার, ২৬ মার্চ ২০২৫ - ৮:৪৯ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করেছে টিএমএসএস ফুলবাড়ী শাখা। এ ঘটনায় পথচারীসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) টিএমএসএস ফুলবাড়ী শাখা ২ ও ৩ এর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে কার্যক্রম পরিচালনা করা হয়। পথচারীরা বিষয়টি নজরে আনলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন এবং টিএমএসএস কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন।

মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, “স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তারা দিনটিকে শোক দিবসের রূপ দিয়েছে। এত বড় প্রতিষ্ঠানের এমন ভুল মেনে নেয়া যায় না। এটা আমাদের জাতীয় চেতনায় আঘাতের শামিল।”

টিএমএসএস ২ শাখার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানান, “৩ শাখার ব্যবস্থাপক ইমরান ইন্টারনেট সার্চ করে দেখে নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ীই আমরা পতাকা অর্ধনমিত রেখেছি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা দাবি করেছেন, এমন দায়িত্বহীনতার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ স্বাধীনতা দিবসের মর্যাদাহানিকর কাজ করার সাহস না পায়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে রিফাত-জাভেদ

হাবিপ্রবিতে সেঁজুতি’র হড়কাবান ২.০ আয়োজিত

৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মানববন্ধন:

হাবিপ্রবি ছাত্রশিবিরের নেতৃত্বে রিয়াদ-আজিবুর

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের মানহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পাবিপ্রবি’র দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি

শরীরের দুর্বলতা কাটাতে গুরুত্বপূর্ণ উপাদান

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও নানা আয়োজনে ডিআইইউসাস ফ্যামিলি ডে-২০২৫ উদযাপন

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের আহ্বান

ভর্তি পরীক্ষায় যানজট কমাতে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবিপ্রবি প্রশাসন