শনিবার, 3 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে পাঁচ আবাসিক হলের মিলনস্থলে অবস্থিত লেকে দৃষ্টিনন্দন ঘাটের উদ্বোধন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ৩ মে ২০২৫ - ৪:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছেলেদের ৫টি আবাসিক হলের মিলনস্থলের লেকপাড়ে নির্মিত সৌন্দর্যমণ্ডিত ঘাট ‘ভ্রাতৃত্বের মোহনা’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ঘাটটির উদ্বোধন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞাসহ শিক্ষক-কর্মকর্তা এবং বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

এ বিষয়ে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমি যখন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থী ছিলাম তখন এই পুকুরে গোসল করতে নামতাম। তখন এখানে ঘাট ছিলো না ফলে পুকুরে নামতে অনেক বেগ পেতে হতো, অনেক চিন্তা ভাবনা করে নামতে হতো। এসব বিবেচনা রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঘাটটি করা হয়েছে। শিক্ষার্থীরা ঘাটে বসে অবসর সময় কাটাতে পারবে, সাঁতার কাটতে সহজেই পুকুরে নামতে পারবে, বলতে গেলে ঘাটটি হবে শিক্ষার্থীদের জন্য একটি সম্মেলনস্থলে। যেহেতু ঘাটটি হবে এক ভ্রাতৃত্বের মিলনস্থল সেজন্য ঘাটটির নাম আমরা দিয়েছি ‘ভ্রাতৃত্বের মোহনা’। 

এসময় বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ঘাটটির জন্য অবশ্যই শিক্ষার্থীরা সুফলভোগী হবে। ঘাটটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং শিক্ষার্থীরা এখন সহজেই এখানে সাঁতার কাটতে পারবে। তাছাড়া পানিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনও ভবিষ্যতে করা হবে। পুকুরের পানি দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই, যাতে শিক্ষার্থীরা নির্দ্ধিধায় এখানে সাঁতার কাটতে পারে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত

রাবিতে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু, থাকছে জুলাই স্মৃতি কর্ণার

শতবর্ষী ৫টি কড়ইগাছ কেটে ফেলেছে হবিগঞ্জ জেলা পরিষদ 

নড়াইলে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ জেলা পুলিশের

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পলায়নের দায়ে সাময়িক বরখাস্ত জাবিপ্রবি’র শিক্ষক

কক্সবাজার মেডিকেল কলেজে এখনো ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ হয়নি

ববিতে গোপন সিন্ডিকেট সভার অভিযোগ, উপাচার্যের পদত্যাগ দাবি

পূর্ণোদ্যমে চলছে ইউনিস্যাব রাজশাহী বিভাগের ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ

১৮ বছরের অপেক্ষা শেষে স্বপ্নপূরণ, আইপিএল শিরোপায় মুখর কোহলির বিজয়ের উল্লাস