বৃহস্পতিবার, 31 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে ইসলামিক কালচারাল সোসাইটির সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
যবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ - ১:৫৬ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে সিরাতপাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে বর্ণাঢ্য আয়োজনে কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

সীরাত পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জ.। এসময় তিনি বলেন, ইসলামিক কালচারাল সোসাইটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত  সিরাতপাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এ আমি উপস্থিত হতে পেরে অনেক আনন্দ উপভোগ করছি। তোমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করছি। আমি চাই তোমাদের উদ্দেশ্য ও তোমাদের অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যমন্ডিত হোক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথি ছাত্র ও পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন ও প্রক্টর মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জ.। বিচার মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ বেলাল হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো: আকরামুল ইসলাম ও ছাত্র হলের ইমাম মোঃ হাফিজ উদ্দিন।

উল্লেখ্য অনুষ্ঠানটিতে সিরাত কুইজ,কোরআন তেলাওয়াত,হামদ ও নাত,কুইজ দৌড়, উপস্থিত বক্তৃতা, আবৃতি প্রতিযোগিতায় মোট ১৪০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

পাবিপ্রবিতে সমাজকর্ম নাইট অনুষ্ঠিত

অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাবো : বেলাবতে পররাষ্ট্র উপদেষ্টা

ইবিতে দারুন্নাজাত স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত

মূল্যস্ফীতির চাপে ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ ববি শিক্ষার্থীদের

বাঁধন ঢাকা কলেজ জোনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাকসু’র গঠনতন্ত্র অনুমোদন, নির্বাচন কমিশন গঠন

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো রিকশা চালক মিলন