মঙ্গলবার, 10 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিওয়াইবি পাবিপ্রবি শাখার নেতৃত্বে সানি- আতিক

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ - ৬:৩০ অপরাহ্ন

ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আলফি সানিকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের আহসান হাবীব আতিককে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৩১ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. তাহমিদুর রহমান, সাজনীন সুলতানা। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবরার ফাহাদ আবির, রাশেদুল হাসান। সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, অর্থ সম্পাদক দাদন সজিব। প্রচার সম্পাদক রওনক আফরিন ইমা, সহ-প্রচার সম্পাদক জান্নাতুল নাইম জিম। দপ্তর সম্পাদক আতিকুজ্জামান শান্ত, সহ-দপ্তর সম্পাদক গোলাম নুসুরুল্লাহ। মিডিয়া সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাদমান রায়হান রওনক, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু নাইম। ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মো. মেরাজুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মিঠুন আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক আল আরিয়ান আহমাদ। আইন সম্পাদক উর্মি পারভীন মৌ, সহ-আইন সম্পাদক আতিকুর রহমান মমিন, নারী বিষয়ক সম্পাদক রিয়া মনি। মানবাধিকার সম্পাদক সৈয়দা মাহমুদা আক্তার মিথিলা, সহ-মানবাধিকার সম্পাদক আদনান বিন সিদ্দিক। কার্যনির্বাহী সদস্য তাসনিম ইসলাম সাবা, জুয়েল খান, মো. জাহিদ হাসান, বাপ্পি কুমার, মমিনুল ইসলাম, প্লাবন আহমেদ কাওসার, সিরাজুল ইসলাম তালুকদার।

সভাপতি আলফি সানি বলেন, “ভোক্তা অধিকার সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করব। এই দায়িত্ব আমার কাছে একটি বড় চ্যালেঞ্জ, তবে আমি বিশ্বাস করি, আমাদের তরুণ প্রজন্মের শক্তি ও আগ্রহ এই প্রচেষ্টাকে সফল করতে সহায়ক হবে। সিওয়াইবি পাবিপ্রবি শাখার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা অধিকার নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।”

নতুন কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব আতিক বলেন, “আমি অত্যন্ত গর্বিত যে, এমন একটি মহৎ উদ্যোগের অংশ হতে পেরেছি। ভোক্তা অধিকার রক্ষায় সিসিএস দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে এবং আমরা পাবিপ্রবি শাখা সেই ধারাবাহিকতায় নতুন উদ্যোগ গ্রহণ করব। আমরা তরুণদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজের পরিবর্তন সাধন করতে চাই।”

 

উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৫১টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

তিতুমীর কলেজে উদ্বোধন হলো সতিকসাস’র কার্যালয়

ফতুল্লায় গণপিটুনির পর অস্ত্রসহ দুই ভাইকে পুলিশে দিল এলাকাবাসী

জয়পুরহাট স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন অব হাবিপ্রবির নেতৃত্বে শাকিল-অঙ্কুর

‘বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে আত্ননির্ভরশীল করে তুলতে পারলেই দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে’- ড. মাহাদী আমিন

আন্দোলন প্রত্যাহার ঘোষণা করলেন পবিপ্রবি শিক্ষার্থীরা

রায়গঞ্জে বাড়ির জমি দখল নিয়ে সংঘর্ষ,গ্রেফতার ১ জন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে কাল সম্মেলন

জাবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন গণিত ও ব্যবস্থাপনা বিভাগ

নরসিংদীর বেলাবোতে সড়ক দূর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নিহত

পাবিপ্রবির সামনে পাবনা-ঢাকা মহাসড়কের স্পিড ব্রেকার দেওয়ার সুবিধা