শুক্রবার, 13 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জয়পুরহাট স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন অব হাবিপ্রবির নেতৃত্বে শাকিল-অঙ্কুর

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ - ৯:২৬ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) “হামার জয়পুর, হামার ভালোবাসা, হামার ঠিকানা” স্লোগানকে ধারণ করে জয়পুরহাট স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন অব হাবিপ্রবির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 

এতে সভাপতি হিসেবে আগামী এক বছরের জন্য ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সরকার সাকিল রায়হানকে সভাপতি এবং একই অনুষদের মার্কেটিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী শাজরাতুল ইয়াকিন অঙ্কুরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জয়পুরহাট স্টুডেন্ট’স এসোসিয়েশন অব হাবিপ্রবি’র সাবেক সভাপতি মো. রাজু প্রামানিক এবং সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১১০ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো.তানভীর আহমেদ, মো. সৌমিক হাসান, আলমগীর কবির,মো.আরসাদ আফ্রিদি, শাহরিয়ার রহমান।  সিফাত,মুনিরা মিষ্টি, সামিরা লিরা, হাসানুজ্জামানসহ আরও আটজন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লতা সরকার, মো.নাজমুস সাকিব, আসিফ ইকবাল, রাকিব হাসান হৃদয়,সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহমুদুল হাসান সোহাগ, রুবায়েদ নিলয়, শ্রাবণী সরকার। 

প্রচার সম্পাদক মো.হাসিবুল হোসাইন, ফয়সাল সাকিব;দপ্তর সম্পাদক শুপ্রতিভ রায় চিন্ময়, ইমরান আলী;অর্থ সম্পাদক ধনঞ্জয় মালী,উৎপল চন্দ্র।তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌরভ ইসলাম, লুবাতুল আরবিয়া স্বর্ণা;সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ কাদরী,ক্রীড়া সম্পাদক মো.হাসিবুল ইসলাম সাগর, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অনিক চৌধুরী, গণযোগাযোগ ও মিডিয়া বিষয়ক সম্পাদক জাহিদ হাসান,সাংস্কৃতিক সম্পাদক দিলশাদ জাহান ও মোহনা, সহ-সাংস্কৃতিক সম্পাদক ওয়াছিকা নওশিন প্রাপ্তি,তাসনুভা নওশিন পিংকী বাগচী,ছাত্রী বিষয়ক সম্পাদক মিফতাহুল জান্নাত জেরিন, ধর্মবিষয়ক সম্পাদক মো. মুনিরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো.রিশাত ইসলাম, আইন বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে  নিশাত তাসনিম হীরা মনোনীত হয়েছেন। 

সভাপতির দায়িত্ব প্রাপ্তির বিষয়ে সরকার সাকিল রায়হান বলেন,”নিজের জেলা,নিজের মাটির সাথে  একটা আলাদা অনুভূতি মিশে আছে।সেই মানুষদের সাথে কাজ করতে পারে,তাদের প্রতিনিধিত্ব করতে পারা নিঃসন্দেহে একটা ভালো লাগার বিষয়। আমি সবসময়ের জন্য চেষ্টা করবো কিভাবে জয়পুরহাটের জেলার শিক্ষার্থীরা হাবিপ্রবি ক্যাম্পাসে সুরক্ষিত থাকে।সেইসাথে চেষ্টা করবো তাদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য এলাকার শিক্ষার্থীদের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দর সহাবস্থান নিশ্চিত করতে।নতুন দায়িত্ব প্রাপ্তি এবং কাজের বিষয়ে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।”

সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাসিত কন্ঠে সাজরাতুল ইয়াকিন অঙ্কুর বলেন,”আলহামদুলিল্লাহ দায়িত্ব পেয়ে উচ্ছ্বাসিত । আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার হাবিপ্রবি জয়পুরহাটবাসীকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে । চেষ্টা করব এলাকাকে ভালো কিছু উপহার দিতে । সবাইকে ঐক্যবদ্ধ করে  সবার বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করব । আমাদের অগ্রজদের  অনুপ্রেরণা নিয়ে  বন্ধু ও অনুজদের সাথে  কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসার সংগঠনকে এগিয়ে নিয়ে  যাব।”

 

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবিতে ভর্তি ফরম বিক্রি করে আয় ৩১ কোটি টাকা

পাঁচবিবিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছেলের মৃত্যু, মা দগ্ধ

মণিরামপুরে অনুমোদনহীন আপো হোমিওপ্যাথিক মেডিকেলের পরিচালককে ১লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

সোনালী ব্যাংকে কর্মরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে রাবিতে মিলনমেলা

বাকৃবিতে রেল ক্লিপ চুরির সময় হাতেনাতে ধরা চোর

আজ ১৭ রমাদান, ঐতিহাসিক বদর দিবস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ৎ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নেপথ্যে ‘বালু হাবিব’

পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট এর উদ্বোধন

ফুলবাড়ী সাব-রেজিস্টার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগ দায়ের