বৃহস্পতিবার, 2 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিক্ষার্থীদের সমালোচনার মুখে যোগদান করেনি রাবির দুই সহকারী প্রক্টর

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ - ৭:৪৪ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সম্প্রতি চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে দুইজন সহকারী প্রক্টর যোগদান করেনি। দুজনের নিয়োগ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছিল।

বুধবার (১ জানুয়ারি) জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁরা দুজন হলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের মো. তামজীদ হোসেন মোল্লা ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নাজিয়া আফরিন।

এ বিষয়ে মো. তামজীদ হোসেন মোল্লা বলেন, “আমাদের কেউ চাপ প্রয়োগ করেনি বা যোগদান থেকে বিরত রাখেনি। তবে কী প্রক্রিয়ায় আমাদের নির্বাচন করা হয়েছে, তা আমি জানি না।”

নাজিয়া আফরিন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেই। বলা হয়েছিল, যোগদানের এক বছরের মধ্যে অতিরিক্ত সুবিধাগুলো পাব, কিন্তু আমরা এখনও যোগদান করিনি। নিয়োগের প্রক্রিয়া কীভাবে হয়েছে, সে বিষয়ে আমরা অবগত নই।”

উল্লেখ্য সমালোচিত দুইজন শিক্ষক আওয়ামীলীগ প্যানেলের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাদের একজনকে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ আছে। ২৫ ডিসেম্বর তাদের নিয়োগ বাতিলসহ শাস্তির আওতায় আনতে ৭ দিনের আল্টিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোরে ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার পর বুটেক্সডিসির নতুন নেতৃত্বে আলভী ও তামজিদ

নারায়ণগঞ্জ জেলার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত 

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল

আছিয়ার মৃত্যুতে ইবিতে গায়েবানা জানাযা ও প্রতিবাদ সমাবেশ

ফুলবাড়ীতে ভুট্টা খেতে অজ্ঞাত লাশ উদ্ধার

২০২৫-২৬ অর্থ বছরে বাকৃবির বাজেট প্রায় ৩৮৮ কোটি, বেড়েছে ৭.৭১ শতাংশ

গণ-অভ্যুত্থানের গান নিয়ে বশেফমুবিপ্রবিতে কণ্ঠশিল্পী আমিরুল মানিক

কুড়িগ্রামে সীমান্তে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মধ্যরাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ