বৃহস্পতিবার, 3 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ - ৮:১০ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে  মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

 

সমাবেশ থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যর্থ আখ্যা দিয়ে বলেন, এক জুলাই থেকে আরেক জুলাই আসলেও জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি প্রশাসন। বরং বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির কার্যালয় ভাঙচুর করে পুনরায় ছাত্রলীগের সন্ত্রাসীদের ন্যায় ক্যাম্পাসে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে।

 

এসময় তারা আরো বলেন,  ছাত্রলীগের হামলাকারীদের বিচার, ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সমাবর্তনসহ শিক্ষার্থীবান্ধব  কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাবিপ্রবি শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু বিক্ষোভ মিছিলে একাত্মতা প্রকাশ করে বলেন, ” জুলাই আন্দোলনের পরও সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকরা সমাজের দর্পণ। ৫ই আগষ্টের পর বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের উপর হামলার ঘটনা আমরা লক্ষ্য করছি। যা ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। অতি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে এক বছর পেরিয়ে গেলেও জুলাই আন্দোলনে হামলাকারীদের শাস্তির আওতায় আনতেও ব্যর্থ হয়েছে এই প্রশাসন। তাদের এই ব্যর্থতাই আজকের হামলায় সাহস যুগিয়েছে।”

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

১ মাসের মধ্যে ২ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি ববি ছাত্রদলের

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ববির সাবেক শিক্ষার্থী আলামিনের মৃত্যু

বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে বললেন তারেক রহমান

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ, গণসাক্ষর ও স্মারকলিপি

মিশরের আন্তর্জাতিক বই মেলায় রাবি সাবেক শিক্ষার্থীর থিসিস পেপার

২৪ ঘন্টা ট্র্যাক করা যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গাড়ি

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল

বাকৃবিতে অনলাইনে চাকরির আবেদন শুরু, বাড়বে স্বচ্ছতা

মাভাবিপ্রবি ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃত্বে রেজাউল-সাব্বির

পাবিপ্রবির রসায়ন বিভাগে ‘ বাংলাদেশে এপিআই ডিপেন্ডেন্সি-অপরচুনিটি’ বিষয়ক সেমিনারের অনুষ্ঠিত