সোমবার, 2 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তাড়াশে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
সোমবার, ২ জুন ২০২৫ - ৯:৩২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে প্রশান্ত (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাস্থান গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত প্রশান্ত একই গ্রামের হিরন বসাকের ছেলে। সে স্থানীয় সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় ইউপি সদস্য বুলন চন্দ্র বসাক বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে বাড়ির পাশের একটি জমিতে ধান কাটার কাজ করছিল প্রশান্ত। এসময় হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রশান্ত। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, বজ্রপাতের মৃত্যুর বিষয়টি শুনেছি।নিহত ছাত্রের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান , পরিবারটির পাশে দাঁড়াতে প্রাথমিক সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবি বন্ধুসভার নেতৃত্বে অপূর্ব গোমেজ এবং ফারাহ্ রকিব তৃণ

টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‍্যাংকিংয়ে শীর্ষে যবিপ্রবি

রমাদানের পর যদি ফিরে যান পুরনো অভ্যাসে, তবে রমাদান আপনাকে বদলালো কোথায়?

যবিপ্রবির এপিপিটি বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের দাবিতে ক্লাস বর্জনের এক মাস

২০২৫-২৬ অর্থবছরে মাভাবিপ্রবির বাজেট বৃদ্ধি ১০.৮৭%

ইবি ছাত্র শিবিরের নবীন বরণ উদ্বোধন করলেন ছাত্র আন্দোলনে শহীদের পিতা

শহীদ আবু সাঈদের কবরে রাবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেলগুলোতে পঁচা খাবারের বিরুদ্ধে অভিযান শুরু

ব্যতিক্রমী আয়োজনে ইবি সিআরসির শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও বেপরোয়া আচরণে আলোচনায় পবিপ্রবির ড্রাইভার বেলাল