বৃহস্পতিবার, 13 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা: যুক্তি মেধা ও শ্রেষ্ঠত্বের লড়াই

প্রতিবেদক
Delowar Mahmud
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ - ৭:০৪ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধি:

“সহস্রাব্দের শৃঙ্খল ভাঙ্গো যুক্তির বাণে, অগ্নিশিখার প্রদীপ জ্বালো আঁধার প্রাণে…” – এই মন্ত্রে দীক্ষিত হয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিআইইউডিএস) আয়োজন করতে যাচ্ছে তাদের চতুর্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।

বুধবার (১৩ মার্চ) এই মর্মে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি-DIUDS কর্তৃপক্ষের এক ক্ষুদে বার্তায় এ তথ্যটি জানানো হয় ১৯৯৫ সালে পথচলার শুরু থেকে ডিআইইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ, বিটিভি, এটিএন বাংলা, এশিয়ান টিভি সহ অসংখ্য বিতর্ক মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। যুক্তির তীক্ষ্ণতায় সমৃদ্ধ এই সংগঠনটি তর্কযোদ্ধাদের এক উর্বর ভূমি হিসেবে পরিচিত। “যুক্তিবাদী, মুক্তবুদ্ধি, সৃজনশীল মননশীলতা এবং পরমত সহনশীলতার দীক্ষায় নতুন নিজেকে আবিষ্কার করুন, বিশ্বমঞ্চে উপস্থাপন করুন এক অন্য আপনাকে” – এই আহ্বানে ডিআইইউডিএস আয়োজন করছে তাদের চতুর্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। মেধা ও মনন বিকাশের এক অনন্য সুযোগ এই বিতর্ক প্রতিযোগিতা। আপনার সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে জিতে নিন ৮০ হাজার টাকার স্কলারশিপ, সার্টিফিকেট, ট্রফি ও মেডেল। আর দেরি না করে আজই আপনার দলের নিবন্ধন সম্পন্ন করুন এবং নিজেকে প্রমাণ করুন। তুলে ধরুন আপনার বিভাগের শ্রেষ্ঠত্ব।

নিবন্ধনের জন্য যোগাযোগ করুন: তামান্না ফেরদৌস 01844590033 সমন্বয়কারী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিআইইউডিএস) রাশেদ ইসলাম সোহান 01707910616 সহকারী সমন্বয়কারী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিআইইউডিএস)

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিয়ের দাবিতে ২ দিন যাবত অনশন

রঙিন চালের পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার: বাকৃবির গবেষকদলের নতুন চমক

কুবি রোভার স্কাউটস গ্রুপের তাঁবুবাস ও দীক্ষা

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

সড়ক দুর্ঘটনায় আহত যবিপ্রবির তিন শিক্ষার্থী

কুড়িগ্রামে মাদকদ্রব্যসহ ৩ আসামি গ্রেফতার

ময়মনসিংহে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

যবিপ্রবিতে নানা আয়োজনে খুলনা জেলা অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাবিতে ইউনিস্যাব’এর উদ্যোগে ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৫’ অনুষ্ঠিত

তারেক-ইউনূস এর ঐতিহাসিক বৈঠক, ষড়যন্ত্রকারীদের গেম ওভার: শফিকুল আলম