রবিবার, 12 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শান্তিগঞ্জে হাওরে যুবকের নৃশংস লাশ উদ্ধার

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ - ৬:১০ অপরাহ্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওর থেকে মনির হোসেন (৩২) নামের এক যুবকের নাক-কান কাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রোববার সকালে উপজেলার শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই গ্রামের মৃত মকছুদ আলীর ছেলে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, মরদেহের নাক-কান কাটা, অণ্ডকোষ জখমপ্রাপ্ত এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাটির রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে মনির হোসেন মাছ ধরার উদ্দেশ্যে একই গ্রামের রাজন মিয়ার সঙ্গে বড়লাঠিয়ার বিলে যান। তবে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রোববার সকালে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে গিয়ে গ্রামের হাওরে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিখা এসোসিয়েশন এর পক্ষ থেকে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

দুমকিতে কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার, মামলা নিতে পুলিশের গড়িমসি!

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত, সর্বোচ্চ ৮৬.৫ মার্ক

নতুন দলের শীর্ষ ৯ পদের ৮ জনই ঢাবি শিক্ষার্থী!

কুয়েট ছাত্রদলের হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

উলিপুরে ছাত্র নির্যাতনের ঘটনায় ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার

পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নেতৃত্বে আশিক ও সিয়াম

বাকৃবিতে ছাত্রশিবিরের ইফতার কর্মসূচি: সাত দিনে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

শরীরের দুর্বলতা কাটাতে গুরুত্বপূর্ণ উপাদান