রবিবার, 16 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে চারুকলা বিভাগের বসন্ত উৎসব উদযাপন

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:৩৪ অপরাহ্ন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বসন্ত উৎসবের ভিন্নধর্মী আয়োজন করেন চারুকলা বিভাগ। 

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়। এদিনে বসন্তকে বরণ করতে নাচ, গান, কবিতাপাঠ ও চিত্রপ্রদর্শনীসহ নানামুখী কর্মসূচির মধ্যে এই দিনটি উদযাপন করেন তারা।

এসময় উক্ত বিভাগের শিক্ষার্থী নুর আলমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস.এম. সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

উৎসবে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘চারুকলা একটি শিল্প। শিল্পের কাজ হৃদয়কে রঙিন করা। শিল্পীরা সব সময় বসন্তের আনন্দের মধ্যে দিয়ে যায়। আমাদের সবার হৃদয়ে ফুল ফুটুক। সবার হৃদয় ফুলের মতো সুন্দর হোক।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ডিআইইউ উপাচার্যের

শাহ নিস্তারকে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান নিয়োগ

যবিপ্রবিতে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জন্য ইউজিসি অর্থায়নে প্রশিক্ষণ

যবিপ্রবির কর্মচারীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

ধাপকাই গ্রামে মাদক ও অবৈধ রাস্তা নির্মাণে এলাকাবাসী আতঙ্কে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবিতে সিওয়াইবির তদারকি

গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

যবিপ্রবির ৪৯ শিক্ষার্থীর ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্ভোধন