বৃহস্পতিবার, 13 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:০৭ অপরাহ্ন

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহযোগিতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অগ্নি নির্বাপক বিষয়ক ‘প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান। প্রশিক্ষক হিসেবে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারী পরিচালক মো: মোস্তফা মোহসীন। কর্মশালায় বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, উপ-রেজিস্ট্রার ড. মো: আমিনুল ইসলাম টিটো।

প্রশিক্ষণের প্রশিক্ষক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারী পরিচালক মো: মোস্তফা মোহসীন আগুনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, আগুন লাগার কারণ, আগুন নিভানোর ও আগুন থেকে নিজেকে রক্ষার কৌশল নিয়ে আলোচনা করেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর যোগাযোগ নাম্বার সবাইকে প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, “অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ও প্রশিক্ষণ আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও মোকাবেলায় সক্ষম করে তুলবে। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম পবিপ্রবিতে পটুয়াখালী ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।”

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

উচ্চ রক্তচাপ কমাতে ও হার্টের জন্য উপকারী নাপা শাক কেন এত জনপ্রিয়!

বৈষম্যবিরোধী আন্দোলনকারীকেই হুমকির অভিযোগ ইবির সহ-সমন্বয়কের বিরুদ্ধে

রাবিতে ভালোবাসা দিবসে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল

দরিদ্রের কর্মসংস্থানে প্রহসন: ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শতবর্ষী ৫টি কড়ইগাছ কেটে ফেলেছে হবিগঞ্জ জেলা পরিষদ 

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

নবনিযুক্ত রেজিস্ট্রারের সাথে পবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

রাবিতে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বাধ্যতামূলক

খুবিসাস এর সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম