বুধবার, 18 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় জামায়াতে ইসলামের ভোটকেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারি সমাবেশ অনুষ্ঠিত

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ১৮ জুন ২০২৫ - ৪:১০ অপরাহ্ন

এম এ মান্নান পোরশা, নওগাঁ প্রতিনিধি
১৮ই জুন রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় নওগাঁর পোরশা জামায়াতে ইসলামীর আয়োজনে কালিনগর স্কুল হলরুমে ভোটকেন্দ্র কমিটির সভাপতিও সেক্রেটারি গঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতি সভাপতিত্ব করেন জনাব মোঃ সাগর আলী ,আমির জামায়েত ইসলামী পোরশা শাখা এই সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী অঞ্চল পরিচালক রাজশাহী অঞ্চল এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক মোঃ নজরুল ইসলাম কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য, জনাব আব্দুর রাকিব, জনাব মোঃ নওশাদ আলী, জনাব মোঃ মাহবুবুল আলম এমপি পদপ্রার্থী নওগাঁ ১। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ ,সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।। সভায় বক্তারা বলেন আমরা জামায়াতে ইসলামী দল করি দুনিয়া লাভের জন্য নয় আখেরাত লাভের জন্য, কেউ যদি দুনিয়া লাভ এর জন্যই এই দল করতে আসে তাহলে ভুল করবেন। কারণ এই দল প্রতিষ্ঠিত হলে ইসলামী হুকুমত মোতাবেক দেশ পরিচালিত হবে তাহলে সমাজ থেকে সুদ, ঘুষ ,দুর্নীতি, নারী নির্যাতন বন্ধ হবে ।এটাই এই দলের মূল লক্ষ্য ।তাই আপনাদের এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আখেরাতে লাভের আশায় এই দলে যোগ দেন দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন।
পরিশেষে প্রধান অতিথি সাহেব দলকে সুশৃংখল ভাবে পরিচালনা করার জন্য এবংভোট কেন্দ্রে সঠিক দায়িত্ব পালনের উপদেশমূলক পরামর্শ প্রদান পূর্বক অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। 

সর্বশেষ - বিশেষ সংবাদ