বৃহস্পতিবার, 20 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিক্ষক বহিষ্কারের ঘটনায় পক্ষপাত মূলক তদন্তের অভিযোগ শেকৃবি ছাত্রদলের

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:৫০ অপরাহ্ন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সিন্ডিকেট সভায় ১৯ ফেব্রুয়ারি ৩০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে বহিষ্কার করা হলেও, তদন্ত প্রক্রিয়ায় পক্ষপাতের অভিযোগ তুলেছে শেকৃবি ছাত্রদল।
 
২০ ফেব্রুয়ারী, সন্ধ্যায় ছাত্রদলের ডাকা সংবাদ সম্মেলনে সংগঠনটি দাবি করছে , জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নিপীড়নে যুক্ত অনেকেই প্রশাসনিক পক্ষপাতের কারণে শাস্তির আওতায় আসেননি।

 
ছাত্রদলের অভিযোগ, গণ-অভ্যুত্থানের সময়কার অপরাধীদের শাস্তির ক্ষেত্রে প্রশাসন দ্বৈতনীতি অনুসরণ করেছে। তারা বলেন, আন্দোলন দমনে সক্রিয় অনেক ব্যক্তি, যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা এখনও প্রশাসনের ছত্রচ্ছায়ায় আছেন। পক্ষপাতদুষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের রক্ষা করা হয়েছে বলে দাবি করেন তারা।
 
সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা জানান, প্রশাসনের হাতে পর্যাপ্ত প্রমাণ— স্থিরচিত্র, ভিডিও চিত্র থাকা সত্ত্বেও অনেক অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বরং এলাকা প্রীতি ও আনুগত্যের ভিত্তিতে বহিষ্কার তালিকা তৈরি করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
 
ছাত্রদলের পক্ষ থেকে আরও দাবি করা হয়, প্রশাসনকে দ্রুত এসব ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর, সুবিধাভোগী এবং উচ্ছিষ্টভোগীদের’ বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও কঠোর আন্দোলনের মুখে পড়তে হবে।
 
তাছাড়া, তদন্ত কমিটির সুপারিশে সাদা দলের সভাপতি ও সেক্রেটারি, বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যানসহ কিছু ক্ষমতাশালী ব্যক্তির কোনো শাস্তি না হওয়াকে হতাশাজনক বলে অভিহিত করেছেন ছাত্রদল নেতারা। তারা বলেন, এসব প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনিক প্রভাব খাটিয়ে নিজেদের রক্ষা করেছেন।
 
শেকৃবি ছাত্রদল প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর বাজারে এসেছে লিচু

অফিশিয়াল লোগো উন্মোচন করলো জাবিপ্রবি

বাঘায় অসহায় পরিবার পেল ঈদের উপহার

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি তিতুমীর কলেজে

রাবির সাংবাদিকতা বিভাগে ‘সাসটেইনেবল জার্নালিজম’ শীর্ষক কর্মশালা

জয়পুরহাটের কালাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিলো জনতা

রাবির সাথে সংহতি ও একাত্মতা প্রকাশ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আখ্যা দিয়েছে জামাতের আমীর

যশোরে সেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের পাশে আমরা’ উদ্যোগে মাস ব্যাপি শীতবস্ত্র বিতরণ উদ্বোধন

হাবিপ্রবি মজার ইস্কুলের নেতৃত্বে শুভ-রাকিবুল