সোমবার, 7 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিপ্রবিতে এম্বুলেন্সের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৭ জুলাই ২০২৫ - ১০:৫০ অপরাহ্ন

 

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জরুরি চিকিৎসাসেবায় ‘নিজস্ব অ্যাম্বুলেন্স’ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত অসুস্থতা, দুর্ঘটনা বা জরুরি স্বাস্থ্যগত সমস্যার মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা। কিন্তু একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স নেই ।  যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। বিভিন্ন সময় ভাড়া করা গাড়িতে করে আহত বা অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে নিতে গিয়ে সময় ও সেবা দুটোই ব্যাহত হচ্ছে।”

 

এ সময় তাঁরা দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একটি অ্যাম্বুলেন্স সরবরাহের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসে ছুটিকালীন ভাতা ১০০% দেওয়ার দাবিতে আন্দোলন

সাবেক এমপি আবুল আজিজের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

বাকৃবিতে সন্ত্রাসবিরোধী মিছিল করেছে শিক্ষার্থীরা

পবিপ্রবির ইনস্টিটিউট অব মেরিন ফিশারিজ অ্যান্ড ওশানোগ্রাফির উদ্যোগে কুয়াকাটা সৈকতে বীচ ক্লিনিং

ধরিত্রী দিবস ২০২৫-এ ঢাকায় ‘Walk For The Earth’ — তরুণদের কণ্ঠে পরিবেশ রক্ষার অঙ্গীকার

যবিপ্রবিতে ফলাফলভিত্তিক শিক্ষার জন্যপাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যশোরে ডেভিল হান্টের অভিযানে আ.লীগের ৯ আটক

মোহনপুরে দেশী অস্ত্রসহ গ্রেপ্তার ৪ জন

রায়গঞ্জে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে নারীর অনশন