শনিবার, 12 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ১২ জুলাই ২০২৫ - ১:২০ অপরাহ্ন
ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল

রাজধানীর মিটফোর্ড এলাকায় যুবদল নেতার নেতৃত্বে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা এবং দেশব্যাপী চলমান সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।

 

শুক্রবার (১১ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং ক্যাম্পাসের বাইরে আগারগাঁও মোর প্রদক্ষিণ শেষে  আবার দ্বিতীয় ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়- “চাঁদাবাজদের ঠিকানা,এই বাংলায় হবে না”, “খুনিদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না” , “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে”, “মিডফোর্ডে খুন কেন,তারেক রহমান জবাব দে”, “বিএনপির অনেক গুণ,১ বছরে দেড়শ খুন”,”যুবদলের অনেক গুণ,পাথর মেরে মানুষ খুন”, ইত্যাদি স্লোগান দেন।

প্রতিবাদী মিছিলে শিক্ষার্থীরা বলেন, “রাজধানীর মতো নিরাপত্তাবেষ্টিত এলাকায় প্রকাশ্য দিবালোকে একজন সাধারণ ব্যবসায়ীকে যেভাবে হত্যা করা হয়েছে, তা রাষ্ট্রের ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বোঝায়। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আর সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।আমরা এমন বাংলাদেশের জন্য ‘চব্বিশের জুলাই আন্দোলন’ করিনি।”

 

উক্ত বিক্ষোভ মিছিল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত হয় যেখানে ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

এ সমায় ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান বলেন, “আপনারা জানেন ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার সন্ত্রাসীর মাধ্যমে, মুজাহিদদের  হত্যার মাধ্যমে তাদের লাশের উপর নৃত্য করে আওয়ামীলীগ ক্ষমতার মসনদে বসেছিলো, আমরা দেখতে পাচ্ছি বি এন পি ক্ষমতায় আসার আগেই দেড়শত খুন ইতোমধ্যে করে ফেলছে। মিটফোর্ডে একজন ভাংগাড়ির ব্যবসায়ীর কাছে তারা চাঁদা দাবি করে, এবং তাকে পাথর মেরে নৃশংস ভাবে হত্যা করে। এমন বর্বরোচিত হত্যা ইতোপূর্বে আওয়ামীলীগের আমলে দেখেছি। আওয়ামীলীগের আমলে বিশ্বজিৎকে মিডিয়া এবং সাধারণ মানুষের সামনে হত্যা করা হয়েছিল। এমন বর্বরোচিত হত্যার মধ্যদিয়ে বাংলাদেশে ক্ষমতার মসনদে বসে থাকা যায় না। এদেশের ছাত্রসমাজ লড়াই এর মাধম্যে তাদের প্রতিহত করেছে। তাই আপনাদের বলতে চাই এইরকম বর্বরোচিত কাজ যদি আপনারা বন্ধ না করেন তাহলে বাংলাদেশকে ছাত্রসমাজ তাদের বুকের তাজা রক্ত দিয়ে প্রতিহত করবে ইনশাআল্লাহ।”

 

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমান ন্যাশনাল সিটিজেন পার্টির সদস্য মো: তৌহিদ আহমেদ আশিক বলেন, বিএনপি  নেতাকর্মীদের চাঁদাবাজি, অত্যাচার ভাইরাল হলে বা ঘটনাটি জাতীয় পর্যায় গেলে তখনি মাত্র  বিএনপি অত্যাচারকারী, চাঁদাবাজদের নামেমাত্র বহিষ্কার করে।চাঁদাবাজদের গ্রেফতার করা হলে  বিএনপি থানা ঘেরাও করে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। আবারো সেই সকল ব্যাক্তিরা চাঁদাবাজি করে।কেউ যদি  চাঁদাবাজি করে বা অত্যাচার করে,তখন তাদের দলীয় পদের ক্ষমতার জোরেই করে। বিএনপি যদি চাঁদাবাজি, অত্যাচারকারীদের  বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ না করে , তাহলে জনগণ তাদেরকে বর্জন করবে। ৫ই আগস্টের পর আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন পূরণে বিএনপিকে তাদের দল নিয়ন্ত্রণ করতে হবে।বিএনপি যদি তাদের দলকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ইতিহাসে থেকে যেমন জনগণ অন্যান্য দলকে ফেলে দিয়েছে,বিএনপিকেও তেমন এই দেশের মানুষ ভোট-ব্যালট এ বর্জন করবে।

 

এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেকৃবির  সাবেক আহ্বায়ক  মো: আসাদুল্লাহ বলেন,” এই হত্যার দায় বিএনপিকেই নিতে হবে। এর সুনির্দিষ্ট জবাব যুবদল থেকে দিতে হবে।তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার এইসব ভিডিও ব্যবসা করলে চলবে না দেশকে নিয়ন্ত্রণ করতে হবে সন্ত্রাসীকে নিয়ন্ত্রণ করতে হবে এসবের বিচার করতে হবে আমরা এসবের সুনির্দিষ্ট সমাধান চায়। ইন্টেরিমকে সুনির্দিষ্ট জবাব দিতে হবে।”

 

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন। ঘটনার পর এখন পর্যন্ত চারজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে পবিপ্রবির  শিক্ষক বরখাস্ত

টাংগাইলে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত 

চট্টগ্রামে বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা

রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জন কে যাবজ্জীবন কারাদণ্ড

উপকূলীয় অঞ্চলে পবিপ্রবির গবেষণা কার্যক্রমে কৃত্রিম খাদ্যের মাধ্যমে কোরাল মাছ চাষে সফলতা

শস্যবীজের দাম আকাশচুম্বী, কৃষিকাজে নিরুৎসাহিত কৃষক

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সাধারণ সম্পাদক মিয়াজী

ববিতে গোপন সিন্ডিকেট সভার অভিযোগ, উপাচার্যের পদত্যাগ দাবি