সোমবার, 4 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বরগুনার তালতলীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বরগুনা জেলা প্রতিনিধি
সোমবার, ৪ নভেম্বর ২০২৪ - ৪:৪২ অপরাহ্ন

“ছাত্র শিক্ষক কৃষক ভাই ভাই,ইঁদুর দমনে সহযোগীতা চাই”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরগুনার তালতলীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পায়রা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।এ সময় বক্তারা বলেন,প্রতি বছর ইঁদুরের পেটে যাচ্ছে প্রায় ৭০০ কোটি টাকার ধান এবং অন্যান্য কৃষিজাত পণ্য। বাংলাদেশে ইঁদুর ৫০-৫৪ লাখ মানুষের এক বছরের খাবার নষ্ট করে।ইঁদুরের হাত থেকে এই বিপুল অংকের কৃষিজাত পণ্য রক্ষায়  কৃষকদের প্রশিক্ষণ দিয়ে কৃষিজাত পণ্য ধ্বংস প্রতিরোধ করা হবে।ইঁদুর নিধন করতে না পারলে খাদ্য শস্য রক্ষা করা সম্ভব নয়। এখন অত্যাধুনিক প্রযুক্তি বের হয়েছে আমরা সেগুলো ব্যবহার করে ইঁদুর নিধন করতে পারি।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ ছাত্র শিক্ষক কৃষক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

প্রতিদিন আক্রান্ত নতুন গরু,ফুলবাড়ীতে লাম্পি রোগের তাণ্ডব

দেশে করোনার নতুন সংক্রমণ,জরুরি না হলে বিদেশযাত্রা এড়িয়ে চলার পরামর্শ

পোরশায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও বাজার মনিটরিং

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাসের দাবীতে জেলা ছাত্রদলের মানববন্ধন

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অসাধারণ সাফল্য

রাতের আঁধারে রাবির দুই হলে পুড়ল কুরআন

ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ, সচেতনতার আহ্বান