শুক্রবার, 14 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
Alomgir Hossain Asif
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:০৩ অপরাহ্ন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : 
“ডেভিল হান্ট” অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ।
সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে ।
ফুলবাড়ী থানার উপ পরিদর্শক এস আই আসাদুজ্জামান আসাদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃত এই দুই নেতা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) এলাকায় ফিরেছেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতা মোঃ মনছুর আলী (৫৫) এবং ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট মোঃ বদরুল ঈমাম মিল্টন(৩২)দ্বয়কে থানা এলাকা হতে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত মনছুর আলী (৫৫) চন্দ্রখানা গ্রামের মৃত জব্বার আলীর ছেলে এবং এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোঃ বদরুল ঈমাম মিল্টন(৩২) পূর্বধনিরাম গ্রামের মজিবর রহমান খন্দকার এর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গত ০৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ফুলবাড়ী থানায় দায়েরকৃত মামলায় উক্ত আসামীদ্বয়কে গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পদ ছাড়তে অফিস ভাংচুরের পরে উপাচার্যকে স্মারকলিপি ইবি ছাত্রদলের

৩২ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে রানার্স আপ মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি

ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব-১১ রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম শুরু

পবিপ্রবিতে বায়োচারসমৃদ্ধ সার ব্যবহারের মাধ্যমে কৃষিতে সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধি শীর্ষক ওয়ার্কশপ

যশোরে সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ ৩জন আহত

পবিপ্রবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ইবিতে সিওয়াইবির নবীন সদস্যদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

ছাগল বিক্রির টাকা নিয়ে তুলকালাম কান্ড

ফুলবাড়ীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ