শুক্রবার, 13 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নৈতিকতার মুখোশ পড়ে পশ্চিমারা সুবিধাবাদী — মির্জা গালিব

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৩ জুন ২০২৫ - ১২:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফর নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। সফরের শুরুতে তাকে যথাযোগ্য মর্যাদায় অভ্যর্থনা জানালেও, এখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত সাক্ষাৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষক মির্জা গালিব সামাজিক মাধ্যমে একটি মন্তব্য ব্যাপকভাবে সাড়া ফেলেছে। তার মতে, পশ্চিমা বিশ্ব নিজেদের “নৈতিক” বলে দাবি করলেও, বাস্তবে তারা মূলত সুবিধাবাদী।

ফেসবুক পোস্টে গালিব লিখেছেন,
“সাদা চামড়ার ইউরোপীয় নেতাদের খুব নীতিবান ভাবার কিছু নেই। ইউনুস গেছেন পাচার করা টাকা ফিরিয়ে আনতে— এর জন্য তারা খুব সমাদর করবে— এমন ভাবারও কারণ নেই।”

তিনি আরও বলেন,
“পশ্চিমা দেশগুলোই এমন জায়গা, যেখানে সারা বিশ্বের কালো টাকা গিয়ে জমা হয়।এখন যখন কিছু কিছু দেশ অর্থপাচারের বিরুদ্ধে কঠোর হয়েছে, তখন তারা ‘নৈতিকতা’র গল্প শোনায়। অথচ বছরের পর বছর সেই সুবিধা নিয়েছে তারাই।”

গালিব ইউনুসের সফরের তুলনা টেনে দেখান ২০২৩ সালের ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ঢাকা সফরের সঙ্গে। তার ভাষায়,
“ম্যাক্রোঁর সফর রাজনৈতিক ছিল না; বরং অর্থনৈতিক স্বার্থেই ছিল। কারণ, এয়ারবাস বাংলাদেশকে বিমান বিক্রি করতে চাচ্ছিল। ঠিক তেমনি, ইউনুসের সফরও কোনো মূল্যবোধের ভিত্তিতে নয়— বরং আন্তর্জাতিক অর্থ ও স্বার্থের সূত্র ধরেই।”

বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা বিশ্ব এখন অর্থপাচারের ইস্যুতে নৈতিকতা দেখিয়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে চাইছে। ফলে বিতর্কিত আর্থিক অতীত থাকা ব্যক্তিদের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক তৈরি করা তাদের জন্য রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে।

যদিও এখনও পর্যন্ত ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ইউনুসের সঙ্গে সাক্ষাৎ বাতিল বা স্থগিত হওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই সফর পশ্চিমাদের ‘নৈতিক মুখোশের’ আরেকটি উদাহরণ হয়ে উঠছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

হাবিপ্রবির ইসিই ক্লাবের নতুন নেতৃত্বে রিফাত ও মুজতবা

উৎসবমুখর পরিবেশে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ও নবীনবরণ

যশোরের নার্সিং শিক্ষার্থীদের আজ থেকে ৯দিনে কর্মবিরতি শুরু

রঙিন চালের পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার: বাকৃবির গবেষকদলের নতুন চমক

খানসামায় ট্রান্সফরমার চোর চক্রের ৫ জনসহ ৭ জন গ্রেপ্তার

নাজমুল ইসলাম শাওনের লেখা হতাশার ছোবল

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক তুহিন

বাকৃবির পদার্থবিজ্ঞান বিভাগ এখন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ