রবিবার, 29 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবিতে শুরু হলো দুইদিন ব্যাপী ‘সিএসই ফেষ্ট’

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২৯ জুন ২০২৫ - ৯:৪৮ অপরাহ্ন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ এইচএসটিইউ সিএসই ফেস্ট’। রবিবার ( ২৯ জুন) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এই প্রযুক্তিনির্ভর উৎসবের সূচনা হয়।

 

 

উৎসবে রংপুর বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ , পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন নানা ধরনের প্রতিযোগিতা ও সেশনে। ফেস্টের প্রথম দিনেই আয়োজন করা হয়  আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্টের  (রংপুর বিভাগীয় ) বাছাই পর্ব। একই সাথে  আইসিটি কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে উদ্দীপনার সঙ্গে।

 

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে  টেকনিক্যাল টক, যেটি পরিচালনা করবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কায়কোবাদ। এছাড়াও  প্রজেক্ট সোকেসিং ,আধুনিক প্রোগ্রামিং কৌশল, প্রবলেম সলভিং এবং বাস্তব জীবনে প্রোগ্রামিংয়ের প্রয়োগ নিয়ে আলোচনা হবে।

 

এ বিষয়ে সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আদিবা মাহজাবীন নিতু বলেন, “এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানো। তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই এ আয়োজন।”

 

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

গুচ্ছ থেকে বেরিয়ে যেভাবে ভর্তি পরীক্ষা নেবে খুলনা বিশ্ববিদ্যালয়

নাগেশ্বরীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রূপগঞ্জে ৭৫ জন মেধাবী পেল ছাত্রশিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

ডিআইইউ’তে ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

ইসকন নিষিদ্ধ ও আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ, গণসাক্ষর ও স্মারকলিপি

খাদ্য প্রক্রিয়াজাতকরণে নতুন সম্ভাবনা: বন্য খেজুর থেকে তৈরি ভিনেগার

আওয়ামী লীগের ভুল ছিল, সরকার স্বৈরাচারী হলে জনগণ সায় দেয় না -আবদুল হামিদ

তালতলীতে ইউপি সদস্য’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,ঝাড়ু ও জুতা মিছিল