সোমবার, 16 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন ও ক্রীড়া অনুষ্ঠিত

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ - ৫:২৪ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার (১৬ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

 

 সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক র‌্যালি বের করা হয়। 

র‌্যালি শেষে স্বাধীনতা চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ডিনবৃন্দ এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। ডিনদের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। 

শ্রদ্ধাঞ্জলি শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সকলকে বিজয়ের শুভেচ্ছা প্রদান করেন। তিনি বলেন, “বিজয় শুধু আনন্দের বিষয় নয়, এটি শপথেরও ব্যাপার। আমাদের যার যার দায়িত্ব সঠিকভাবে পালনে শপথ গ্রহণ করতে হবে। সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে হবে। আগামী বছর বিজয়ের এই দিনে আমরা বিশ্ববিদ্যালয়ের আরও ইতিবাচক পরিবর্তন দেখব বলে প্রত্যাশা করেন।”

আরও শ্রদ্ধা জ্ঞাপন করে ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগ, দপ্তর, হলসমূহ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। আরও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইসিই বিভাগের সহকারী অধ্যাপক ফাতিন ইশরাক।

এদিকে অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় খেলার মাঠে খেলাধুলার আয়োজন করা হয়। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য হাড়িভাঙ্গা, শিক্ষার্থীদের জন্য মোরগ লড়াই ও দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। খেলায় সঞ্চালনা করেন হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাঙ্গনে অস্ত্রের রাজনীতি: শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জুবায়েরের

রূপগঞ্জের জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন কমিটি

ফুলবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

নড়াইলে চাঞ্চল্যকর শিশু হামিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

পবিপ্রবিতে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশনের বরিশাল বিভাগীয় কারিগরি কর্মশালা

ছাত্রলীগ নিষিদ্ধে তিতুমীর কলেজে আনন্দ মিছিল

যশোরে আলোচিত পুলিশ সোহেল রানা পেলেন ইতিবাচক নাগরিকবান্ধব দক্ষতা পুরস্কার

আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ