মঙ্গলবার, 19 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে বাকৃবিতে সেমিনার অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ - ৭:১৯ অপরাহ্ন

বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় দুর্যোগ হ্রাস ও জলবায়ু পরিবর্তনে অভিযোজনের সাথে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের আয়োজনে এবং কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে “বাংলাদেশে কৃষি স্থিতিস্থাপকতা এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে শিক্ষা ও গবেষণার ভূমিকা: একীভূত দুর্যোগের ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন,  অভিযোজন এবং আগাম সতর্কতা ব্যবস্থা” শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, স্মার্ট এগ্রিকালচারের পরিচালক ড. মো. সহিদুজ্জামান সহ কৃষি অনুষদের একাধিক শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ড. মাহমুদুল ইসলাম এবং মূল আলোচক ছিলেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ড. মাহমুদুল ইসলাম বলেন, দেশের বিশাল জনসংখ্যার খাদ্যাভাব দূরীকরণের অবদান মূলত কৃষক ও কৃষিবিদদের। তবুও আবাদি জমি কমে যাওয়া, সংশ্লিষ্ট লোকবলের অভাব, মৃত্তিকার গুণাগুণ নষ্ট হয়ে যাওয়া কৃষিখাতের অন্যতম বাধা। এ সমস্যাগুলো উত্তরণে কৃষি গবেষণার প্রসার ঘটাতে হবে, বাজেট প্রণয়ন ও তার সঠিক ব্যবহার করতে হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে সাতক্ষীরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ গঠন

যবিপ্রবিতে জলবায়ু বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

নড়াইলে গাজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম দিলো জবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

পবিপ্রবির সৃজনী ব্রীজ সংলগ্ন খালের ময়লা অপসারণ, জনমনে স্বস্তি

ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইসলামি ছাত্র আন্দোলন জবি শাখা

চট্টগ্রামের আবাসিক ভবনে দিনদুপুরে ডাকাতি, আটক ২

বাসায় অভিযান,সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক

পলায়নের দায়ে সাময়িক বরখাস্ত জাবিপ্রবি’র শিক্ষক

যশোরে সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ ৩জন আহত