বুধবার, 8 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ীতে পরিবেশ রক্ষায় ইটভাটার বিরুদ্ধে অভিযান

প্রতিবেদক
Alomgir Hossain Asif
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ - ৩:৩২ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম।
মোবাইল কোর্টের সময় ইটভাটাগুলোতে জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া মাটি সংগ্রহ ও তা কাঁচামাল হিসেবে ব্যবহারের অপরাধ প্রমাণিত হয়। এ কারণে চন্দ্রখানার কে এম ব্রিকসকে ৫০ হাজার টাকা, কাশিপুরের ডব্লিউ এ এইচ ব্রিকসকে দেড় লাখ টাকা, এবং আজোয়াটারির এবি ব্রিকস ও এম এস এইচ ব্রিকসকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। চারটি ভাটার মালিকদের কাছ থেকে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম। অভিযানের প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, “পরিবেশ সুরক্ষা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিমান আছড়ে পড়ে আহমেদাবাদের মেডিকেল কলেজ ছাত্রাবাসে, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

পাঁচবিবিতে পিঠা উৎসব অনুষ্ঠিত

মাধবপুরে গ্রাহকের টাকা নিয়ে এনজিও বন্ধু সোসাইটির মালিক উধাও

পাঁচবিবিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছেলের মৃত্যু, মা দগ্ধ

ফুলবাড়িতে অধ্যক্ষসহ আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার

ইবি টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক জাকির হোসেন

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বুটেক্স সাংবাদিক সমিতি

গচিয়া গ্রামে উরসের পরিবর্তে ওয়াজ মাহফিলের আয়োজন

গেজেটকে হাতিয়ার বানিয়ে নগর ভবন দখলের রাজনীতি, নিরব সরকার