শনিবার, 2 আগস্ট 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ২ আগস্ট ২০২৫ - ৩:৫৬ অপরাহ্ন

পোরশা নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার পোরশা থানার১নং নিতপুর ইউনিয়ন ভূমি অফিসার মোঃ রাশেদুল এর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ,দুর্নীতি, অনিয়ম ও অসাদাচরণের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। সেবা নিতে গিয়ে হয়রানি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের শিকার হয়েছেন অনেক ভুক্তভোগীরা। অভিযোগে জানা যায় নিতপুর ভূমি অফিসে যোগদান করার পর থেকেই তিনি সীমাহীন অনিয়ম খাস জমি দখল দেওয়ার কথা বলে ঘুষ নেওয়া সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন ।টাকা ছাড়া কোন কাজ হয় না ।এখানে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এমন মাত্রায় পৌঁছেছে যে অনেক ক্ষেত্রে ঘুষ দেওয়ার পরও কাজ হয় না ।

সেবা গ্রহীতার কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করতে নানা কৌশল অবলম্বন করেন তিনি। যেমন নামজারি, খারিজ এবং খাস ও ভিপি জমি পাইয়ে দেওয়ার কথা বলে চরম ভোগান্তিতে ফেলেন সাধারণ মানুষকে। ঘোষ দুর্নীতির মহা উৎসব যেন নিতপুর ইউনিয়ন ভূমি অফিস। এই অফিসের তৌসিলদার রাশেদুল এর অনিয়ম এমন জায়গায় পৌঁছেছেন যে সাংবাদিকদের সামনেও ঘুষের টাকা নিতে তিনি কুনঠা বোধ করেন না। কেউ নাম জারি করতে চাইলে মোটা অংকের টাকা ঘুষ দিয়েই করতে হয়। নইলে সঠিক কাগজপত্র থাকলেও নামজারি মেলে না ।

ভুক্তভোগী আলহাজ্ব মুহাম্মদ সাইদুর ইসলাম জানান তার ৪০ বছরের ভিপি দখলকৃত জমি খাস বলে দাবি করে গ্রামের যুবক ছেলেদের লেলিয়ে দিয়ে জমি থেকে উচ্ছেদ করার পরিকল্পনা করে। যেখানে নির্বাহী অফিসার ইউএনও সাহেব বলেন ভিপি জমি দখল যার সেই ভোগ দখল করিবে। তিনি এই সমস্ত নিয়ম তোয়াক্কা না করে সাইদুর রহমানের কাছে টাকা দাবি করে জমি পাইয়ে দেওয়ার কথা বলে ।

রাশেদুল এখানে ক্ষ্যান্ত হন নাই উল্টা অন্য লোক দিয়ে তার নামে থানায় অভিযোগ করে বলে তিনি জানান। এমতা অবস্থায় উর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি এই তোশিলদারের বিরুদ্ধে দ্রুত আয়নানুপ ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনা হোক তা না হলে নিরীহ মানুষ তার অত্যাচারে জমি সংক্রান্ত কাজে ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শায়েস্তাগঞ্জে  ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

হরেক রকমের মাছের সমারোহে কেশর হাট বাজার

তাড়াশে অবৈধ মাটি ট্রাক্টরে পরিবহন করায় রাস্তার বেহাল দশা

যবিপ্রবিতে ভুয়া বেতন বিল তৈরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঈদে বাড়ি ফিরতে না পারা মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা

ইসলামী বিশ্ববিদ্যালয়/ ক্যাম্পাসে র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কঠোর অবস্থানে প্রশাসন

কোরবানির ঈদ, রান্নার সরঞ্জাম প্রস্তুত আছে তো

তিন শিক্ষার্থীর অজান্তে বৈষম্যবিরোধী কমিটিতে পদ, নাম দেয়া নিয়ে ধোঁয়াশা!

পাবিপ্রবিতে বহ্নিশিখার সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

ভুলভাল ইংরেজি বলে ধরা খেলেন ভুয়া চিকিৎসক, থানায় হস্তান্তর